TRENDING:

IMD Weather Alert: আকাশে মেঘের আনাগোনা, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই নামবে বৃষ্টি? আবহাওয়ার মেগা আপডেট

Last Updated:
IMD Weather Alert: উত্তরে জেলাগুলিতে শীতের প্রভাব লক্ষ্য করা যাবে। ‌দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ, সব জেলাতে রাতের তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। তবে কুয়াশার প্রভাব বাড়বে। ‌
advertisement
1/6
আকাশে মেঘের আনাগোনা, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই নামবে বৃষ্টি? আবহাওয়ার মেগা আপডেট
*পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রার পারদ ওঠা-নামা করছে রোজই। আবহাওয়ার খামখেয়ালীতে জেরবার দক্ষিণবঙ্গ। পশ্চিমী ঝঞ্ঝার কারণে রাজ্যে আবহাওয়ার খামখেয়ালিপনা শুরু হয়েছে বলে জানা গিয়েছে।
advertisement
2/6
*এই মুহূর্তে আবহাওয়ার বিরাট কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। মোটের উপর শুষ্ক থাকছে আবহাওয়া। শীতের আমেজ বহাল থাকবে দক্ষিণের জেলাগুলিতে তবে তীব্র শীতের প্রভাব পড়বে না কোথাও। কিন্তু কুয়াশার প্রভাব থাকবে দক্ষিণের জেলাগুলিতে।
advertisement
3/6
*দক্ষিণের অন্যান্য জেলার পাশাপাশি জেলা পুরুলিয়াতে ও আবহাওয়ার পরিবর্তন হতে দেখা গিয়েছে। ‌ তাপমাত্রার পারদ বেশ খানিকটা ঊর্ধ্বমুখী হয়েছে জেলায়। এইদিন জেলা পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ১৪ ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতা থাকতে পারে ৮৯ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই জেলায়।
advertisement
4/6
*দক্ষিণের বেশিরভাগ জায়গাতে কুয়াশার প্রভাব দেখতে পাওয়া যাবে। ‌সকালের দিকে কুয়াশার প্রভাব থাকবে প্রায় সব জায়গাতে। বিশেষ করে প্রভাব বেশি লক্ষ্য করা যাবে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর-সহ আরও কয়েকটি জেলায়। কলকাতা-সহ বাকি জেলাগুলিতেও কম-বেশি কুয়াশা থাকবে। তবে বেলা বাড়তে পরিষ্কার আকাশ দেখা যাবে।
advertisement
5/6
*অপরদিকে, উত্তরে জেলাগুলিতে শীতের প্রভাব লক্ষ্য করা যাবে। ‌দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ, সব জেলাতে রাতের তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। তবে কুয়াশার প্রভাব বাড়বে। ‌দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার কারণে এই সমস্ত জেলায় দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে যেতে পারে। এই চার জেলায় হলুদ সতর্কতা রয়েছে।
advertisement
6/6
*কনকনে শীতের কামব্যাকের সম্ভাবনা আর নেই। আগামী এক সপ্তাহ মোটামুটি একই রকম থাকছে আবহাওয়া। তীব্র শীতের প্রভাব পড়বে না কোথাও। হালকা থেকে মাঝারি শীতের আমেজ থাকবে সর্বত্র। ‌শীতের প্রভাব বাড়তে দেখা যাবে না আর নতুন করে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IMD Weather Alert: আকাশে মেঘের আনাগোনা, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই নামবে বৃষ্টি? আবহাওয়ার মেগা আপডেট
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল