TRENDING:

IMD Weather Update: শীতের বিদায়পর্ব শুরু, গা-জ্বালানো গরম কবে থেকে? সপ্তাহভরের আবহাওয়া আপডেট জানুন

Last Updated:
IMD Weather Update: আপাতত শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ঠান্ডার দিন প্রায় শেষ। তীব্র গরমের দিন শুরু কবে থেকে জেনে নিন, রইল ওয়েদার আপডেট।
advertisement
1/6
শীতের বিদায়পর্ব শুরু, গা-জ্বালানো গরম কবে থেকে? সপ্তাহভরের আবহাওয়া আপডেট জানুন
★চলে গিয়েও, যেন খানিকটা থেকে গিয়েছে বাংলায় শীতের আমেজ। নতুন সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? আপডেট দিলেন হাবিবুর রহমান বিশ্বাস, আঞ্চলিক অধিকর্তা, আলিপুর আবহাওয়া দফতর।
advertisement
2/6
★আপাতত শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকালে খুব হালকা কুয়াশা। পরে পরিষ্কার আকাশ।
advertisement
3/6
★আগামী বুধ-বৃহস্পতিবার পর্যন্ত তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। প্রায় একই রকম তাপমাত্রা। রাতেও সকালে শীতের আমেজ থাকবে। দিনের বেলায় ক্রমশ কমবে শীতের অনুভূতি।
advertisement
4/6
★উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে প্রায় একই রকম তাপমাত্রা থাকবে। স্বাভাবিকের কাছাকাছি তাপমাত্রা। সকালের দিকে কুয়াশার সম্ভাবনা একটু বেশি থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতে।
advertisement
5/6
★শীতের বিদায়পর্ব শুরু। কলকাতায় ১৫ ডিগ্রির নিচে আর তাপমাত্রা নামছে না। আগামী দু-তিন দিন ১৬ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা।এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
advertisement
6/6
★বৃহস্পতিবার থেকে তাপমাত্রা বাড়তে পারে। সপ্তাহের শেষে ১৮-১৯ ডিগ্রি সেলসিয়াস হতে পারে কলকাতার তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রা ২৯ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IMD Weather Update: শীতের বিদায়পর্ব শুরু, গা-জ্বালানো গরম কবে থেকে? সপ্তাহভরের আবহাওয়া আপডেট জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল