TRENDING:

IMD Weather Update: সকালে গরম, রাতের দিকে ঠান্ডা! শীতের দিন কি একেবারে শেষ? আবহাওয়ার বড় খবর জানুন

Last Updated:
IMD Weather Update: সকালে গরম, রাতের দিকে ঠান্ডা। আবহাওয়ার খামখেয়ালিপনা বাংলায়। সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? বড় আপডেট জানুন...
advertisement
1/6
সকালে গরম, রাতের দিকে ঠান্ডা! শীতের দিন কি একেবারে শেষ? আবহাওয়ার বড় খবর জানুন
★সকালে গরম, রাতের দিকে ঠান্ডা। আবহাওয়ার খামখেয়ালিপনা বাংলায়। সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? আপডেট দিলেন হাবিবুর রহমান বিশ্বাস, আঞ্চলিক অধিকর্তা, আলিপুর আবহাওয়া দফতর।
advertisement
2/6
★বুধবার থেকে ধীরে ধীরে বদলাবে আবহাওয়া। ক্রমশ চড়বে পারদ। পরবর্তী তিনদিন বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা। উইকেন্ডে তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি। সাতদিন শুষ্ক আবহাওয়া। বৃষ্টি বা কুয়াশার কোনও সতর্কবার্তা নেই।
advertisement
3/6
★কলকাতায় স্বাভাবিকের নিচে সর্বনিম্ন তাপমাত্রা। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২.৫ ডিগ্রি সেলসিয়াস নীচে। বুধবার সামান্য বাড়বে তাপমাত্রা। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকার সম্ভাবনা। উইকেন্ডে সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে বলে অনুমান। বৃষ্টি বা ঘন কুয়াশার সতর্কবার্তা নেই।
advertisement
4/6
★উইকেন্ডে শীতের আমেজ অনেকটা কমবে। রাজ্যের বিভিন্ন জেলাতে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের দুই থেকে তিন ডিগ্রি নিচে রয়েছে। বুধবার থেকে বাড়বে রাতের তাপমাত্রা। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে রাতের বা সর্বনিম্ন তাপমাত্রা। দিনের তাপমাত্রায় বড়সড় পরিবর্তন নেই। তবে সামান্য উর্ধ্বমুখী হবে পারদ।
advertisement
5/6
★১২ থেকে ১৫ ফেব্রুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ও সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি বা উপরে থাকবে উইকেন্ডে।
advertisement
6/6
★ঘন কুয়াশার সম্ভাবনা নেই। খুব হালকা কুয়াশার সম্ভাবনা বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলাতে। উত্তরবঙ্গে কুয়াশার সম্ভাবনা থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং কোচবিহার জেলাতে। (রিপোর্টার-- বিশ্বজিৎ সাহা)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IMD Weather Update: সকালে গরম, রাতের দিকে ঠান্ডা! শীতের দিন কি একেবারে শেষ? আবহাওয়ার বড় খবর জানুন
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল