IMD Weather Update: বাংলার ৩ জেলায় ঠান্ডার শেষ ল্যাপ, গরমের দাপট বাড়ছে জেলায় জেলায়! আবহাওয়ার বড় আপডেট
- Reported by:Ricktik Bhattacharjee
- Published by:Raima Chakraborty
Last Updated:
IMD Weather Update: সকালে গরম, বিকেলের পর খানিক ঠান্ডা। তীব্র গরম কবে থেকে পড়বে? আবহাওয়ার বড় আপডেট জেলায় জেলায়।
advertisement
1/5

শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : উত্তরবঙ্গে যেন দুই ঋতুর সহাবস্থান। একদিকে পাহাড়ে এখনও শীতের মৃদু আমেজ, অন্যদিকে, সমতলে বাড়ছে রোদের তেজ। দিনের তাপমাত্রার তারতম্যে স্পষ্ট হয়ে উঠছে এই ভৌগোলিক পার্থক্য। সকাল থেকে রোদ ঝলমলে থাকলেও দুপুর গড়াতেই গরমের প্রভাব বেশ টের পাচ্ছেন সমতলের বাসিন্দারা।
advertisement
2/5
সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড হয়েছে শিলিগুড়িতে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। তার ঠিক পিছনেই রয়েছে জলপাইগুড়ি ৩২.৬ ডিগ্রি এবং কোচবিহার ৩১.৫ ডিগ্রি। আলিপুরদুয়ার ৩১ ডিগ্রি ও উত্তর দিনাজপুর ৩০ ডিগ্রি তাপমাত্রা নিয়ে প্রায় গরমের দোরগোড়ায়। দক্ষিণ দিনাজপুরে ২৯.৫ ডিগ্রি এবং মালদহে ২৯.৮ ডিগ্রি তাপমাত্রা থাকলেও আর্দ্রতার কারণে অস্বস্তি বাড়ছে বলে জানাচ্ছেন স্থানীয়রা।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/5
অন্যদিকে, পাহাড়ি এলাকায় ছবিটা একেবারেই আলাদা। দার্জিলিংয়ে ১৮.৪ ডিগ্রি এবং কালিংপংয়ে ২১.৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে। সেখানে সকাল-সন্ধ্যায় এখনও হালকা ঠান্ডার অনুভূতি রয়েছে। পর্যটকদের কাছে এই আবহাওয়া বেশ আরামদায়ক হলেও স্থানীয়দের মতে, দিন আর রাতের তাপমাত্রার পার্থক্য বেশ স্পষ্ট।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/5
আবহাওয়ার এই ভিন্ন চিত্রে স্বাভাবিক জীবনযাত্রায়ও প্রভাব পড়ছে। সমতলে বাড়ছে ঠান্ডা পানীয় ও ফলের চাহিদা, অন্যদিকে, পাহাড়ে এখনো গরম কাপড় পুরোপুরি তোলা যাচ্ছে না। চিকিৎসকরা বলছেন, এই সময় তাপমাত্রার হঠাৎ ওঠানামায় সর্দি-কাশি বা জ্বরের প্রকোপ বাড়তে পারে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/5
সবমিলিয়ে, উত্তরবঙ্গে এখন ঋতু পরিবর্তনের স্পষ্ট বার্তা। পাহাড়ের শীতল হাওয়া আর সমতলের বাড়ন্ত তাপমাত্রা-- দুই মিলিয়ে বসন্তের শেষ লগ্নে গ্রীষ্মের আগমনী সুর যেন ধীরে ধীরে জোরাল হচ্ছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IMD Weather Update: বাংলার ৩ জেলায় ঠান্ডার শেষ ল্যাপ, গরমের দাপট বাড়ছে জেলায় জেলায়! আবহাওয়ার বড় আপডেট