TRENDING:

IMD Weather Update: বাজল শীতের বিদায়ঘণ্টা! পাহাড় থেকে সমতল বাড়ছে উত্তাপ, প্রবল গরম কবে থেকে? আবহাওয়া আপডেট

Last Updated:
IMD Weather Update: ফেব্রুয়ারির শেষ থেকেই জ্বালাধরা গরম নাকি শীতের ব্যাটিং হাল্কা হাতে চলবে? ওয়েদার আপডেট জানুন...
advertisement
1/5
বাজল শীতের বিদায়ঘণ্টা! পাহাড় থেকে সমতল বাড়ছে উত্তাপ, প্রবল গরম কবে থেকে? আবহাওয়া আপডেট
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : উত্তরবঙ্গে ধীরে ধীরে চড়ছে পারদ। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়েই একাধিক জেলায় তাপমাত্রা ৩০ ডিগ্রির গণ্ডি ছুঁয়ে ফেলায় বদলে যাচ্ছে আবহাওয়ার চরিত্র। দিনের বেলায় রোদের তেজ বাড়ছে, আর সকাল–সন্ধ্যার হালকা শীত এখন অনেকটাই ফিকে।
advertisement
2/5
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, সমতলের জেলাগুলির মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড হয়েছে শিলিগুড়িতে—৩২.৩ ডিগ্রি সেলসিয়াস। খুব কাছাকাছি রয়েছে জলপাইগুড়ি, যেখানে তাপমাত্রা উঠেছে ৩২ ডিগ্রিতে। কোচবিহারে পারদ ছুঁয়েছে ৩০.৮ ডিগ্রি, যা এই সময়ের গড়ের তুলনায় কিছুটা বেশি বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/5
মালদহে সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৮ ডিগ্রি, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর—দু’জেলাতেই ২৯.৪ ডিগ্রি করে রেকর্ড হয়েছে। আলিপুরদুয়ারেও তাপমাত্রা ২৯ ডিগ্রিতে পৌঁছেছে। ফলে উত্তরবঙ্গের বিস্তীর্ণ সমতল জুড়ে এখন স্পষ্ট গরমের ইঙ্গিত।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/5
অন্যদিকে, পাহাড়ি এলাকায় এখনও কিছুটা স্বস্তি রয়েছে। দার্জিলিংয়ে তাপমাত্রা ১৮.৪ ডিগ্রি এবং কালিম্পংয়ে ২০.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। তবে দুপুরের দিকে রোদের তেজ পাহাড়েও বাড়ছে, ফলে শীতের আমেজ দ্রুত বিদায় নিচ্ছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/5
সব মিলিয়ে বলা যায়, উত্তরবঙ্গে শীত কার্যত শেষের পথে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে। তাই বিশেষজ্ঞদের পরামর্শ—দুপুরের কড়া রোদ এড়িয়ে চলা, পর্যাপ্ত জল পান করা এবং হালকা পোশাক ব্যবহার করাই হবে বুদ্ধিমানের কাজ।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IMD Weather Update: বাজল শীতের বিদায়ঘণ্টা! পাহাড় থেকে সমতল বাড়ছে উত্তাপ, প্রবল গরম কবে থেকে? আবহাওয়া আপডেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল