IMD Weather Update: বাংলার ৪ জেলায় ঠান্ডা এখন অপরিবর্তিত, ভোরের কুয়াশায় শীতের মুড ছুটির দিনে! আবহাওয়া আপডেট
- Reported by:Partha Pratim Sarkar
- local18
- Published by:Raima Chakraborty
Last Updated:
IMD Weather Update: ভোরের দিকে কুয়াশা, পাহাড়ের হালকা মেঘলা, ঠান্ডার মুডে দার্জিলিং, সমতলে মনোরম আবহ। দিনে তাপমাত্রার সামান্য হেরফের, রবিবারের উত্তরের আবহাওয়ার আপডেট জানুন।
advertisement
1/7

উত্তরবঙ্গে ঠান্ডার আবহ অপরিবর্তিত। ভোরের দিকে কুয়াশা, পাহাড়ের হালকা মেঘলা, ঠান্ডার মুডে দার্জিলিং, সমতলে মনোরম আবহ। দিনে তাপমাত্রার সামান্য হেরফের, রবিবারের উত্তরের আবহাওয়ার আপডেট জানুন।
advertisement
2/7
শিলিগুড়িতে ভোরের দিকে কুয়াশা। রোদেও হালকা ঠান্ডা। বেলা বাড়লেই বাড়বে উষ্ণতা। তাপমাত্রা ১৪-১৫ ডিগ্রি। দার্জিলিংয়ে মেঘলা আকাশ। কোথাও কুয়াশা। ঠান্ডা, তাপমাত্রা ৮ ডিগ্রি। কালিম্পংয়ে মেঘলা আকাশ, হালকা রোদ ঠান্ডার আমেজ। তাপমাত্রা ৯-১০ ডিগ্রি।
advertisement
3/7
জলপাইগুড়িতে পরিষ্কার আকাশ। গত চব্বিশ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩০.১ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ১২.০৬ ডিগ্রি সেলসিয়াস। ডুয়ার্সে মেঘলা আকাশ। গত চব্বিশ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ২৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
4/7
আলিপুরদুয়ারেও পরিষ্কার আকাশ। সর্বনিম্ন ১৪ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারে পরিষ্কার আকাশ। সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। ইসলামপুরে পরিষ্কার রোদ ঝলমলে আকাশ, সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
5/7
গঙ্গারামপুরে পরিষ্কার আকাশ, গঙ্গারামপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ দিনাজপুরেও পরিষ্কার আকাশ। বালুরঘাটে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে জেলায় ১১.৮ ও সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
6/7
আপাতত তাপমাত্রায় বড়সড় কোনও পরিবর্তন নেই। সকালে ও রাতে শীতের হালকা আমেজ। দিনে শীতের অনুভূতি কমবে। আগামী সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা আরও ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
advertisement
7/7
দিনের বেলায় শীত কার্যত উধাও হবে। উত্তর-পশ্চিমের শীতল হাওয়া না থাকলেও শুষ্ক হাওয়া থাকবে। পাশাপাশি দখিনা বাতাসের দাপট এখনই বাড়ছে না। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷ (রিপোর্টার-- পার্থপ্রতিম সরকার)বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৩৭ থেকে ৮২ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IMD Weather Update: বাংলার ৪ জেলায় ঠান্ডা এখন অপরিবর্তিত, ভোরের কুয়াশায় শীতের মুড ছুটির দিনে! আবহাওয়া আপডেট