TRENDING:

IMD Weather Update: মেঘের আড়ালে রোদ! কী হতে চলেছে জেলায়? ঝাড়গ্রাম নিয়ে এসে গেল আবহাওয়ার মেগা আপডেট

Last Updated:
IMD Weather Update: ঝাড়গ্রামের আকাশে মেঘের আনাগোনা, উধাও চড়া রোদ! উত্তুরে হাওয়ার দাপটে জঙ্গলমহলে কি ফের জাঁকিয়ে শীত পড়বে? জানুন ঝাড়গ্রামের আজকের আবহাওয়া ও বৃষ্টির সম্ভাবনা নিয়ে মেগা আপডেট।
advertisement
1/5
মেঘের আড়ালে রোদ! কী হতে চলেছে জেলায়? ঝাড়গ্রাম নিয়ে এসে গেল আবহাওয়ার মেগা আপডেট
দিন দিন তাপমাত্রার পারদ বাড়ছে জঙ্গলমহলের অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে। সর্বনিম্ন তাপমাত্রার পারদ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি লাফিয়ে লাফিয়ে সর্বোচ্চ তাপমাত্রার পারদ বৃদ্ধি পাওয়ার ফলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই যথেষ্ট গরম অনুভূত হচ্ছে জেলায়। আর এসবের মধ্যেই বুধবার মেঘলা মেঘলা আবহাওয়া লক্ষ্য করা গেল ঝাড়গ্রাম জুড়ে।
advertisement
2/5
বুধবার সকাল থেকে হালকা কুয়াশা এবং হালকা বাতাসের পাশাপাশি ঝলমলে সূর্যের দেখা নেই। মূলত হালকা মেঘলা আকাশ থাকার কারণে এমন পরিস্থিতি জেলায়। এখন প্রশ্ন, ঝাড়গ্রামে কী কোনওরকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে? এ নিয়ে আবহাওয়ার মেগা আপডেট দিল দফতর।
advertisement
3/5
আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট থেকে জানা যাচ্ছে, মঙ্গলবার ঝাড়গ্রামের সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে ২৭.২ ডিগ্রিতে দাঁড়িয়েছিল। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছিল ১৫.৯ ডিগ্রি। তাপমাত্রার পারদ বৃদ্ধি পাওয়ার ফলে কনকনে শীতের আমেজ নেই জেলায়।
advertisement
4/5
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার ঝাড়গ্রামে হালকা মেঘলা আকাশের দেখা মিললেও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন শুষ্ক থাকবে আবহাওয়া। হালকা কুয়াশার দেখা মিলতে পারে।
advertisement
5/5
আবহাওয়া সংক্রান্ত তথ্য প্রদানকারী বেসরকারি বিভিন্ন সংস্থার পূর্বাভাস থেকে জানা যাচ্ছে, ঝাড়গ্রামে সর্বনিম্ন তাপমাত্রা নতুন করে ১৩ ডিগ্রির নিচে নামতে পারে। আগামী শুক্রবার থেকে এমন বদল লক্ষ্য করা যেতে পারে। তবে সামনের সপ্তাহের মঙ্গলবার থেকে ফের তাপমাত্রার পারদ বৃদ্ধি পাবে জেলায়।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IMD Weather Update: মেঘের আড়ালে রোদ! কী হতে চলেছে জেলায়? ঝাড়গ্রাম নিয়ে এসে গেল আবহাওয়ার মেগা আপডেট
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল