TRENDING:

IMD Weather Update: মাঘের শেষে পারদ পড়ছে জেলায় জেলায়, কী হতে চলেছে হুগলিতে! জানুন আবহাওয়ার মেগা আপডেট

Last Updated:
IMD Weather Update: মাঘ মাসের শেষে এসেও হুগলি জেলায় শীতের আমেজ বজায় রয়েছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা হুগলিতে শীতের আমেজ বজায় রাখার উপযুক্ত। আকাশ পরিষ্কার থাকলেও উত্তর-পশ্চিম বাতাসের কারণে শীত অনুভূত হবে। জেনে নিন আজ অন্য কোনও সতর্কতা রয়েছে কি না।
advertisement
1/5
মাঘের শেষে পারদ পড়ছে জেলায় জেলায়, কী হতে চলেছে হুগলিতে! জানুন আবহাওয়ার মেগা আপডেট
শীতের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে এমনটাই ধরে নেওয়া হচ্ছিল দিন কয়েক আগে। তবে সেই ধারণা যে ভুল তা নতুন করে টের পাওয়া যাচ্ছে জেলায় জেলায়। কেননা মাঘের শেষে নতুন করে তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে। অন্যান্য জেলার পাশাপাশি পারদ নেমেছে হুগলিতেও।
advertisement
2/5
মূলত কয়েক দিন ধরে উত্তুরে বাতাসের দাপটের কারণে তাপমাত্রার পারদ নেমেছে অধিকাংশ জেলাতেই। গত দু'দিন ধরে হুগলিতেও তাপমাত্রার পারদ নেমেছে। আজ মঙ্গলবার সামান্য বেড়েছে পারদ। তবে এসবের মধ্যেও কিন্তু এখন নতুন করে শীতের আমেজ অনুভূত হচ্ছে জেলায়।
advertisement
3/5
আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট থেকে জানা গিয়েছে, সোমবার হুগলির মগড়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রার পারদ গতকালকের তুলনায় সামান্য বেশি।
advertisement
4/5
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী হুগলির আবহাওয়া এখন শুষ্কই থাকবে। বৃষ্টি অথবা অন্য কোনও সতর্কতা আপাতত নেই। পাশাপাশি আরও দিন কয়েক এইরকম শীতের আমেজ বজায় থাকবে জেলায়।
advertisement
5/5
আবহাওয়া সংক্রান্ত তথ্য প্রদানকারী বেসরকারি বিভিন্ন সংস্থার পূর্বাভাস থেকে জানা যাচ্ছে, আগামীকাল থেকে সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার পারদের ক্ষেত্রে এক দু'ডিগ্রির হেরফের লক্ষ্য করা যেতে পারে। তবে খুব বেশি পার্থক্য আপাতত কয়েকদিন না থাকার কারণে একই রকম আবহাওয়া বজায় থাকবে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IMD Weather Update: মাঘের শেষে পারদ পড়ছে জেলায় জেলায়, কী হতে চলেছে হুগলিতে! জানুন আবহাওয়ার মেগা আপডেট
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল