IMD Weather Alert: শিবরাত্রিতে তাপমাত্রার হেরফের? বাড়বে উত্তরের তাপমাত্রা? নামবে বৃষ্টি? আবহাওয়ার লেটেস্ট আপডেট
- Reported by:Annanya Dey
- Published by:Shubhagata Dey
Last Updated:
IMD Weather Alert: ধীরে ধীরে শীত কমবে উত্তরবঙ্গে। বাড়বে তাপমাত্রা, পূর্বাভাস আবহাওয়া দফতরের। শিবরাত্রির পর থেকে তাপমাত্রা বেড়ে যাবে, বলে জানা গিয়েছে। জেনে নিন আবহাওয়ার বড় আপডেট।
advertisement
1/5

*আলিপুরদুয়ার, অনন্যা দে: ধীরে ধীরে শীত কমবে উত্তরবঙ্গে। বাড়বে তাপমাত্রা, পূর্বাভাস আবহাওয়া দফতরের। শিবরাত্রির পর থেকে তাপমাত্রা বেড়ে যাবে, বলে জানা গিয়েছে।
advertisement
2/5
*উত্তরবঙ্গে বুধবারের পর তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। কুয়াশার সম্ভাবনা থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতে।
advertisement
3/5
*তবে ঘন কুয়াশার কোনও সতর্কবার্তা নেই, সর্বত্র থাকবে শুষ্ক আবহাওয়া। কোথাও বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা নেই। নতুন করে ২ ডিগ্রি পারদ পতন হতে পারে। তেমনই দিনের বেলার তাপমাত্রা বাড়লেও রাতের তাপমাত্রা বাড়ার কোনও সম্ভাবনা নেই।
advertisement
4/5
*গত কয়েক বছরের পরিসংখ্যান ঘাঁটলে দেখা যায় ফেব্রুয়ারির এই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা সাধারণত এমনই থাকে। আগামী তিনদিন, বাংলার উত্তর প্রান্তের সর্বনিম্ন তাপমাত্রার হেরফের সেভাবে হবে না। পরবর্তী তিনদিনে ২-৩ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা।
advertisement
5/5
*উত্তরবঙ্গের পাঁচটি স্থানের তাপমাত্রা আগামী ২৪ ঘণ্টায় কেমন থাকবে, তা জেনে নেওয়া যাক। দার্জিলিংয়ের সর্বোচ্চ তাপমাত্রা ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ৫.০৬ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরদুয়ারের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারের সর্বোচ্চ তাপমাত্রা ২৮.০২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১২.০১ ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা ২৮.০৬, সর্বনিম্ন ১২.০৬ ডিগ্রি সেলসিয়াস। মালদহের সর্বোচ্চ তাপমাত্রা ২৫.০৬ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা ১৫.০৯ ডিগ্রি সেলসিয়াস।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IMD Weather Alert: শিবরাত্রিতে তাপমাত্রার হেরফের? বাড়বে উত্তরের তাপমাত্রা? নামবে বৃষ্টি? আবহাওয়ার লেটেস্ট আপডেট