TRENDING:

IMD Jhargram Weather Update: শীত বিদায়ের আগে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির ইঙ্গিত দক্ষিণবঙ্গে, বাড়বে তাপমাত্রাও! কেমন থাকবে ঝাড়গ্রাম, রইল আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট

Last Updated:
Jhargram Weather Updates Today: বসন্তের শুরুতেই বৃষ্টির দাপট! দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়ছে তাপমাত্রা, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রামেও। জানুন হাওয়া অফিসের সর্বশেষ আপডেট।
advertisement
1/5
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির ইঙ্গিত দক্ষিণবঙ্গে, বাড়বে তাপমাত্রাও! কেমন থাকবে ঝাড়গ্রাম
শীতের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে। জেলায় জেলায় বাড়ছে তাপমাত্রার পারদ। আর এই তাপমাত্রার পারদ বৃদ্ধির মাঝেই অর্থাৎ শীতের শেষ ল্যাপে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানালো আলিপুর আবহাওয়া দফতর। এমন পরিস্থিতিতে কী হতে চলেছে ঝাড়গ্রামে চলুন দেখে নেওয়া যাক।
advertisement
2/5
গতকাল শুক্রবার দক্ষিণবঙ্গের বীরভূম ও মুর্শিদাবাদের ছিটেফোঁটা বৃষ্টির দেখা মিলেছে একেবারে সকালবেলায়। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ ঝলমলে দিনের দেখাও মিলেছে। মূলত বঙ্গোপসাগরে নিম্নচাপ ও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এমন ছিটেফোঁটা বৃষ্টির দেখা মিলেছে এবং এর প্রভাবেই আগামী দিনে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে।
advertisement
3/5
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া অধিকাংশ দিন শুষ্ক থাকলেও ২৩ ও ২৪ ফেব্রুয়ারি দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যে সকল জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সকল জেলাগুলি হল ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। এছাড়াও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
4/5
আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে আবহাওয়া সংক্রান্ত যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে তা থেকে জানা যাচ্ছে, গত ২৪ ঘন্টায় ঝাড়গ্রামের সর্বোচ্চ তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পেয়েছিল। সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে ৩২.৫° তে পৌঁছে গিয়েছিল। গত ২৪ ঘন্টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৩৯ থেকে ৪২ শতাংশ। তবে আপাতত বৃষ্টি হয়নি ঝাড়গ্রামে।
advertisement
5/5
শনিবার সকাল থেকেই ঝারগ্রামের আকাশ হালকা মেঘে ঢাকা। ঠান্ডা নেই বললেই চলে। এর পাশাপাশি রয়েছে কুয়াশা। আকাশ মেঘে ঢাকা থাকার কারণে গরম বেশ বেশিই অনুভূত হচ্ছে জেলায়।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IMD Jhargram Weather Update: শীত বিদায়ের আগে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির ইঙ্গিত দক্ষিণবঙ্গে, বাড়বে তাপমাত্রাও! কেমন থাকবে ঝাড়গ্রাম, রইল আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল