TRENDING:

IMD Jhargram Weather Update: ভরা বসন্তে ঝেঁপে আসছে বৃষ্টি! ঝড়-জলে ভিজবে রাজ্যের একাধিক জেলা, ঝাড়গ্রাম নিয়েও মেগা আপডেট দিল হাওয়া অফিস

Last Updated:
Jhargram Weather Update Today: ভরা বসন্তে বৃষ্টির ভ্রুকুটি! ঝাড়গ্রাম-সহ রাজ্যের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। দেখে নিন এক নজরে।
advertisement
1/5
ভরা বসন্তে ঝেঁপে আসছে বৃষ্টি! ঝড়-জলে ভিজবে রাজ্যের একাধিক জেলা, কেমন থাকবে ঝাড়গ্রাম
বসন্তে নতুন করে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। যদিও আপাতত দু'দিন শুষ্ক আবহাওয়া বজায় থাকবে দক্ষিণবঙ্গে। তারপরেই ঝড়-জলে ভিজবে রাজ্যের একাধিক জেলা। কী হতে চলেছে ঝাড়গ্রামে জানালো হাওয়া অফিস।
advertisement
2/5
মূলত দিন কয়েক ধরেই ঝাড়গ্রামের তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। সর্বনিম্ন হোক অথবা সর্বোচ্চ, দুই ক্ষেত্রেই তাপমাত্রার পারদ ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ার ফলে বেড়েছে গরম। আর এমন পরিস্থিতিতে আজ এবং আগামী কয়েক দিন ঝাড়গ্রামের আবহাওয়া কেমন থাকবে জানালো হওয়া অফিস।
advertisement
3/5
আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়া সংক্রান্ত রিপোর্ট থেকে জানা যাচ্ছে, বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে ৩৩.৫ ডিগ্রিতে পৌঁছেছিল। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৪২ থেকে ৬১%। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়নি।
advertisement
4/5
শুক্রবার ঝাড়গ্রামের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২২ ডিগ্রির কাছাকাছি। সর্বোচ্চ তাপমাত্রাও এদিন ৩৫ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে বলে মনে করছে বেসরকারি বিভিন্ন আবহাওয়া সংক্রান্ত তথ্য প্রদানকারী সংস্থা। যদিও আজ সকাল থেকেই রোদ ঝলমলে দিনের দেখা মিললেও বেলার দিকে আকাশে মেঘের আনাগোনা লক্ষ্য করা যেতে পারে।
advertisement
5/5
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামীকাল শনিবার থেকেই ঝাড়গ্রামের আবহাওয়াই বদল লক্ষ্য করা যাবে। রবিবার ও সোমবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও রবিবার ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে দমকা হাওয়ায় পাশাপাশি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতায়। মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং নদিয়া জেলায়। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের সব জেলাতেই।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IMD Jhargram Weather Update: ভরা বসন্তে ঝেঁপে আসছে বৃষ্টি! ঝড়-জলে ভিজবে রাজ্যের একাধিক জেলা, ঝাড়গ্রাম নিয়েও মেগা আপডেট দিল হাওয়া অফিস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল