IMD Hooghly Weather Update: কালবৈশাখীর সম্ভাবনা দক্ষিণবঙ্গে! বুধে কেমন থাকবে হুগলির আবহাওয়া জানালো হাওয়া অফিস
- Published by:Madhab Das
- local18
Last Updated:
Hooghly Weather Update Today: আজই কালবৈশাখীর আমেজ পেতে পারে দক্ষিণবঙ্গ। বুধবার হুগলি জেলা-সহ পার্শ্ববর্তী এলাকায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। জানুন বিস্তারিত।
advertisement
1/5

আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ রাজ্যের বেশ কিছু জেলায়। আর এরই সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে, দু-এক জায়গায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
advertisement
2/5
দক্ষিণবঙ্গে মূলত বুধবার এমন আবহাওয়া লক্ষ্য করা যাবে বলে জানানো হয়েছে। এমন পরিস্থিতিতে কেমন থাকবে হুগলির আবহাওয়া চলুন দেখে নেওয়া যাক।
advertisement
3/5
হুগলিতে মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস ছিল। গত ২৪ ঘণ্টায় বাতাসে আর্দ্রতার পরিমাণ ৭৯ থেকে ৮৭ শতাংশ ছিল বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
advertisement
4/5
আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে যে পূর্বাভাস দেওয়া হয়েছে সেই পূর্বাভাস অনুযায়ী বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই এক জায়গায়। এছাড়াও ঝোড়ো হাওয়া বইতে পারে এবং গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার।
advertisement
5/5
বৃষ্টি হলে আলু চাষের ক্ষেত্রে ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং সেই ক্ষতির কথা মাথায় রেখে আবহাওয়া দফতরের তরফ থেকে আগাম ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IMD Hooghly Weather Update: কালবৈশাখীর সম্ভাবনা দক্ষিণবঙ্গে! বুধে কেমন থাকবে হুগলির আবহাওয়া জানালো হাওয়া অফিস