TRENDING:

IMD Hooghly Weather Update: বৃষ্টির সম্ভাবনা উধাও! হালকা শীত ফিরল হুগলিতে, জানুন কেমন থাকবে আজকের আবহাওয়া

Last Updated:
Hooghly Weather Update Today: বৃষ্টির মেঘ কাটতেই হুগলিতে ফিরল হালকা শীতের আমেজ। আজ সারাদিন আকাশ পরিষ্কার থাকবে এবং বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। জেনে নিন আজকের আবহাওয়ার পূর্বাভাস।
advertisement
1/5
বৃষ্টির সম্ভাবনা উধাও! হালকা শীত ফিরল হুগলিতে, জানুন কেমন থাকবে আজকের আবহাওয়া
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের পরিপ্রেক্ষিতে রাজ্যে বিপুল পরিমাণে জলীয়বাষ্প ঢোকার ফলে উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে। আর এই বৃষ্টির ফলে হালকা শীতের আমেজ ফিরেছে বেশ কিছু জেলাতে। যদিও তা ক্ষণস্থায়ী বলেই জানা যাচ্ছে আবহাওয়া দফতর সূত্রে।
advertisement
2/5
হালকা বৃষ্টির পরিপ্রেক্ষিতে এবং ঠান্ডা হাওয়া হালকা শীত ফিরিয়েছে হুগলিতেও। সকালের দিকে হালকা শীতের অনুভূতি রয়েছে জেলায়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা উধাও হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে।
advertisement
3/5
আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, বুধবার হুগলির সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস ছিল। সর্বোচ্চ তাপমাত্রা দিন দুয়েক আগেই ৩০ ডিগ্রি পার করেছিল জেলায়। সেই জায়গায় কিছুটা হলেও কমেছে পারদ।
advertisement
4/5
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আপাতত হুগলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া সম্পূর্ণভাবে শুষ্ক থাকবে। হালকা কুয়াশার দেখা মিলতে পারে দিন কয়েক।
advertisement
5/5
আগামী দিন দুয়েক হুগলির সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা প্রায় একই রকম থাকলেও রবিবার ১ মার্চ থেকে পারদে ব্যাপক বদল আসবে বলে পূর্বাভাস। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ তড়তড়িয়ে বাড়তে পারে বলে জানানো হয়েছে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IMD Hooghly Weather Update: বৃষ্টির সম্ভাবনা উধাও! হালকা শীত ফিরল হুগলিতে, জানুন কেমন থাকবে আজকের আবহাওয়া
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল