IMD Hooghly Weather Update: চড়ছে পারদ, ধীরে ধীরে বিদায় নিচ্ছে শীত! আগামী কয়েক দিন কেমন থাকবে হুগলির আবহাওয়া জানালো হাওয়া অফিস
- Published by:Madhab Das
- local18
Last Updated:
Hooghly Weather Forecast: শীতের আমেজ কাটিয়ে হুগলিতে পারদ চড়তে শুরু করেছে। ভোরের দিকে সামান্য কুয়াশা থাকলেও বেলা বাড়লে বাড়ছে অস্বস্তি। হাওয়া অফিসের মতে, আপাতত তাপমাত্রার বড় কোনও পতনের সম্ভাবনা নেই। জেলাজুড়ে বসন্তের আবহ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই।
advertisement
1/5

দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার পাশাপাশি এবার ধীরে ধীরে তাপমাত্রার পারদ বৃদ্ধি পাচ্ছে হুগলিতেও। তাপমাত্রার পারদ বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই আর সেই শীতের আমেজ নেই জেলায়। আর এমন পরিস্থিতিতে আগামী কয়েক দিন কেমন থাকবে হুগলির আবহাওয়া চলুন দেখে নেওয়া যাক।
advertisement
2/5
বুধবার সকালের দিকে হালকা ঠান্ডা আবহাওয়া বজায় ছিল হুগলিতে। মূলত হালকা উত্তুরে বাতাসের কারণে এমন আবহাওয়া বজায় ছিল জেলায়। এছাড়াও গঙ্গা ও গঙ্গা তীরবর্তী এলাকায় ছিল সামান্য কুয়াশা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ ওঠার পরিপ্রেক্ষিতে গরম বাড়ছে এলাকায়।
advertisement
3/5
এসবের মধ্যে আবহাওয়া দফতরের তরফ থেকে যে পূর্বাভাস দেওয়া হয়েছে তা থেকে জানা যাচ্ছে, আজ বুধবারের মতোই হুগলির আবহাওয়া আপাতত শুষ্ক থাকবে। জেলার জন্য আগামী কয়েক দিন কোনওরকম সর্তকতা জারি করেনি আবহাওয়া দফতর।
advertisement
4/5
বুধবার আবহাওয়া সংক্রান্ত যে রিপোর্ট আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে প্রকাশ করা হয়েছে তা থেকে জানা যাচ্ছে, মঙ্গলবার হুগলির মগড়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
5/5
আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, বুধবার হুগলিতে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯০%। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়নি। আবহাওয়া সংক্রান্ত তথ্যপ্রধানকারী বেসরকারি বিভিন্ন সংস্থার পূর্বাভাস থেকে জানা যাচ্ছে, আগামীকাল থেকেই তড়তড়িয়ে হুগলির সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে শুরু করবে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IMD Hooghly Weather Update: চড়ছে পারদ, ধীরে ধীরে বিদায় নিচ্ছে শীত! আগামী কয়েক দিন কেমন থাকবে হুগলির আবহাওয়া জানালো হাওয়া অফিস