TRENDING:

IMD Hooghly Weather Update: বৃষ্টির রেশ কাটতেই হুগলিতে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী, আজ সারাদিন কেমন থাকবে আবহাওয়া জানালো হাওয়া অফিস

Last Updated:
Hooghly Weather Update Today: গত কয়েকদিনের বৃষ্টির রেশ কাটতে না কাটতেই হুগলিতে বাড়ছে গরম। আজ সকাল থেকেই আকাশ পরিষ্কার, রোদের তেজও চোখে পড়ার মতো। আবহাওয়া দফতর জানাচ্ছে, নিম্নচাপের প্রভাব কাটতেই তাপমাত্রার পারদ দ্রুত বাড়ছে।
advertisement
1/5
বৃষ্টির রেশ কাটতেই হুগলিতে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী, আজ সারাদিন কেমন থাকবে আবহাওয়া
নিম্নচাপের বৃষ্টির দিন শেষ, শুরু শুকনো দিন। আর এই শুকনো দিনের শুরুর পরিপ্রেক্ষিতেই তড়তড়িয়ে তাপমাত্রার পারদ বাড়ছে জেলায় জেলায়। একইভাবে তাপমাত্রার পারদ বাড়ছে হুগলিতেও। এমন পরিস্থিতিতে আজ শনিবার কেমন থাকবে হুগলির আবহাওয়া পূর্বাভাসে জানালো হাওয়া অফিস।
advertisement
2/5
টানা শীতের আমেজ বজায় থাকার পর এখন গরমের দিনের অপেক্ষা। হুগলির জন্য এমনটাই বলা যেতে পারে। আর এই পরিস্থিতি শুক্রবার থেকই শুরু হয়েছে। শুক্রবার থেকেই নামমাত্র ঠান্ডা লক্ষ্য করা গিয়েছে হুগলিতে, সকাল থেকেই রোদ ঝলমলে দিনের দেখা মিলেছে। এর অন্যথা হয়নি শনিবারও।
advertisement
3/5
শনিবারও নামমাত্র ঠান্ডা বজায় রয়েছে জেলায়। বলা যেতে পারে প্রাক গ্রীষ্মের আবহাওয়া এখন হুগলির বিভিন্ন প্রান্তে। সর্বনিম্ন ও সর্বোচ্চ উভয় তাপমাত্রার পারদ এখন হুগলিতে উর্ধ্বমুখী।
advertisement
4/5
আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী শুক্রবার হুগলির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘন্টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩৬ থেকে ৮১ শতাংশ। বৃষ্টিপাত হয়নি।
advertisement
5/5
বেসরকারি বিভিন্ন সংস্থার আবহাওয়া সংক্রান্ত রিপোর্ট থেকে জানা যাচ্ছে, শনিবার হুগলির সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রির কাছাকাছি ছিল। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রির কাছাকাছি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রার পারদ বৃদ্ধি পাবে বলে আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর, সেই পূর্বাভাসকে সত্যি করেই তাপমাত্রার পারদ তড়তড়িয়ে বাড়ছে জেলায়।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IMD Hooghly Weather Update: বৃষ্টির রেশ কাটতেই হুগলিতে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী, আজ সারাদিন কেমন থাকবে আবহাওয়া জানালো হাওয়া অফিস
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল