TRENDING:

IMD Hooghly Weather Update: কয়েক ঘণ্টার অপেক্ষা! ধেয়ে আসছে বৃষ্টি, আজ কেমন থাকবে হুগলির আবহাওয়া জানালো হাওয়া অফিস

Last Updated:
Hooghly Weather Update Today: রাজ্যে সক্রিয় হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। এর প্রভাবে আজ সোমবার হুগলি-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জেনে নিন আজ দিনভর কেমন থাকবে হুগলির আবহাওয়া।
advertisement
1/5
কয়েক ঘণ্টার অপেক্ষা! ধেয়ে আসছে বৃষ্টি, আজ কেমন থাকবে হুগলির আবহাওয়া জানালো হাওয়া অফিস
বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণে জলীয়বাষ্প রাজ্যের বায়ুমণ্ডলে প্রবেশ করার কারণে জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। এমন বৃষ্টির সম্ভাবনা মূলত পশ্চিমী ঝঞ্ঝার জেরে, এমনটাই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য।
advertisement
2/5
শুধু পূর্বাভাস নয়, পাশাপাশি গতকাল রবিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টির মুখোমুখি হয়েছে কলকাতার বেশ কিছু জায়গা। এমন পরিস্থিতিতে আজ কেমন থাকবে হুগলি তাও জানালো হাওয়া অফিস।
advertisement
3/5
রবিবার হুগলিতে সর্বোচ্চ তাপমাত্রার পারদ বৃদ্ধি পেয়ে ৩৪ ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল। তবে তাপমাত্রার সামান্য পতন হতে পারে আজ সোমবার। তাপমাত্রার এমন পতন হতে পারে মূলত বিক্ষিপ্তভাবে বৃষ্টির পরিপ্রেক্ষিতে। যদিও খুব একটা তাপমাত্রার ফারাক লক্ষ্য করা যাবে না।
advertisement
4/5
রবিবার হুগলির সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস ছিল এমনটাই জানা গিয়েছে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে। আজ সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রির কাছাকাছি। তবে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রির ধারে পাশেই।
advertisement
5/5
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী সোমবার হুগলির বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই হয়তো সেই বৃষ্টির দেখা মিলতে পারে। সোমবারের পাশাপাশি মঙ্গলবারও বৃষ্টির মুখোমুখি হতে পারে, বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IMD Hooghly Weather Update: কয়েক ঘণ্টার অপেক্ষা! ধেয়ে আসছে বৃষ্টি, আজ কেমন থাকবে হুগলির আবহাওয়া জানালো হাওয়া অফিস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল