IMD Hooghly Weather Update: ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি! হলুদ সতর্কতা জারি একাধিক জেলায়, কেমন থাকবে হুগলির আবহাওয়া জানালো হাওয়া অফিস
- Published by:Madhab Das
- local18
Last Updated:
Hooghly Weather Update Today: বসন্তের শুরুতেই বৃষ্টির ভ্রুকুটি! আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, হুগলি-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি। জেনে নিন আপনার এলাকার সর্বশেষ আবহাওয়া।
advertisement
1/5

দক্ষিণবঙ্গ থেকে মোটামুটি ভাবে বিদায় নিয়েছে শীত। তবে এই শীত বিদায়ের পরই নতুন করে রাজ্যের বেশিরভাগ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। এমনকি বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির কারণে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে একাধিক জেলার জন্য।
advertisement
2/5
বর্তমানে ভোরের দিকে মনোরম আবহাওয়া থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বসন্তের রোদে রীতিমতো অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছে। আবার এমন পরিস্থিতিতেই রবিবার থেকে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়ায় এমন ব্যাপক বদল কতটা প্রভাব ফেলবে হুগলিতে?
advertisement
3/5
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজ রবিবার থেকেই বিভিন্ন জেলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির মুখোমুখি হতে পারে। তবে এদিন হুগলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আংশিকভাবে আকাশ মেঘলা থাকবে এবং আকাশ মেঘলা থাকার কারণে গুমোট গরম বাড়বে।
advertisement
4/5
আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী শনিবার হুগলির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। আজ রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রির কাছাকাছি। তবে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকার কারণে গুমোট গরমে নাজেহাল অবস্থা জেলার বাসিন্দাদের।
advertisement
5/5
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী সোমবার ও মঙ্গলবার হুগলিতে স্থান বিশেষে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে আবহাওয়া দফতরের তরফে আলু চাষিদের আগাম ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IMD Hooghly Weather Update: ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি! হলুদ সতর্কতা জারি একাধিক জেলায়, কেমন থাকবে হুগলির আবহাওয়া জানালো হাওয়া অফিস