TRENDING:

IMD Hooghly Weather Update: নিম্নচাপের জেরে বৃষ্টি, সামান্য পারদ নামল হুগলিতে, আজ কেমন থাকবে আবহাওয়া জানালো হাওয়া অফিস

Last Updated:
Hooghly Weather Update Today: বসন্তের শুরুতে বঙ্গোপসাগরে নিম্নচাপের হানা! এর প্রভাবে মঙ্গলবার হুগলিতে হালকা বৃষ্টি লক্ষ্য করা যায়। মেঘলা আকাশের জেরে তাপমাত্রার পারদও কিছুটা নিম্নমুখী। আজ আবহাওয়া স্বাভাবিক হবে নাকি বৃষ্টির দাপট জারি থাকবে? জানুন
advertisement
1/5
নিম্নচাপের জেরে বৃষ্টি, সামান্য পারদ নামল হুগলিতে, আজ কেমন থাকবে আবহাওয়া?
দক্ষিণ ভারত লাগোয়া বঙ্গোপসাগরে নিম্নচাপের অবস্থান এবং সেই নিম্নচাপের প্রভাবে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প রাজ্যে প্রবেশের পরিপ্রেক্ষিতে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা দেখা দেয়। এই সম্ভাবনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ভোররাতেই বৃষ্টি হয় হুগলিতে। তবে বুধবার বৃষ্টির দেখা না মিললেও সামান্য পারদ নামার পরিপ্রেক্ষিতে হালকা শীত অনুভূত হচ্ছে।
advertisement
2/5
আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী মঙ্গলবার হুগলির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘন্টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫৮%। জেলায় গত ২৪ ঘন্টায় ১৬ মিমি বৃষ্টি হয়েছে।
advertisement
3/5
আজ বুধবার হুগলির বিভিন্ন জায়গায় হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে মূলত উত্তুরে হাওয়া থাকার পরিপ্রেক্ষিতে। এর পাশাপাশি সকাল থেকে হালকা মেঘলা আকাশ থাকলেও রোদও উঠেছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী মোটামুটিভাবে আজ থেকেই হুগলির আবহাওয়ার উন্নতি হবে। এরপর আবহাওয়া শুষ্ক থাকবে আগামী দিনগুলিতে।
advertisement
4/5
আবহাওয়া সংক্রান্ত তথ্য প্রদানকারী বেসরকারি বিভিন্ন সংস্থার পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন হুগলির সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা সামান্য হেরফের হলেও প্রায় একই রকম থাকবে। আপাতত বৃহস্পতিবার থেকে আর বৃষ্টির পূর্বাভাস নেই। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ যথাক্রমে ২০ থেকে ২২ ও ৩১ থেকে ৩২ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে বলেই অনুমান।
advertisement
5/5
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, এই বৃষ্টিতে শীতের পুনরায় প্রত্যাবর্তনের আর সম্ভাবনা নেই। বরং ১ মার্চ থেকে প্রাক গ্রীষ্ম মরশুম শুরু হয়ে যাবে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IMD Hooghly Weather Update: নিম্নচাপের জেরে বৃষ্টি, সামান্য পারদ নামল হুগলিতে, আজ কেমন থাকবে আবহাওয়া জানালো হাওয়া অফিস
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল