TRENDING:

IMD Bengal Weather Update: শীতের বিদায় লগ্নে বসন্তের আগমন উত্তরের জেলাগুলিতে!

Last Updated:
মাঘের শেষ জানান দিচ্ছে আবহাওয়া। ধীরে ধীরে বাড়ছে গরম।উত্তরবঙ্গেও শীতের বাঁধন আলগা হতে শুরু করেছে। আর কিছুদিনের মধ্যেই পুরোপুরি গরমের আওতায় চলে যাবে উত্তরের জেলাগুলি। জেনে নেওয়া যাক আবহাওয়ার বড় আপডেট।
advertisement
1/5
শীতের বিদায় লগ্নে বসন্তের আগমন উত্তরের জেলাগুলিতে!
আলিপুরদুয়ার, অনন্যা দে: মাঘের শেষ জানান দিচ্ছে আবহাওয়া। ধীরে ধীরে বাড়ছে গরম।উত্তরবঙ্গেও শীতের বাঁধন আলগা হতে শুরু করেছে। আর কিছুদিনের মধ্যেই পুরোপুরি গরমের আওতায় চলে যাবে উত্তরের জেলাগুলি। জেনে নেওয়া যাক আবহাওয়ার বড় আপডেট।
advertisement
2/5
আগামী কয়েকদিনে পরিস্থিতির আরও বদল ঘটবে। তবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। সারাদিন আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।
advertisement
3/5
উত্তরের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে।সব মিলিয়ে, সাতসকালে হালকা ঠান্ডার আমেজ থাকলেও বেলার দিকে চড়া রোদ দেখা যাবে উত্তরে। বসন্তের আগমনের অপেক্ষায় উত্তরের জেলাগুলি।
advertisement
4/5
আগামী তিন দিনের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই।
advertisement
5/5
উত্তরবঙ্গের পাঁচটি স্থানের তাপমাত্রা আগামী ২৪ ঘন্টায় কেমন থাকবে তা জেনে নেওয়া যাক।দার্জিলিং এর সর্বোচ্চ তাপমাত্রা ১৫. ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ৫. ৬ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরদুয়ারের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারের সর্বোচ্চ তাপমাত্রা ২৮. ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১২. ১ ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা ২৯. ৫, সর্বনিম্ন ১২ ডিগ্রি সেলসিয়াস। মালদার সর্বোচ্চ তাপমাত্রা ২৭. ১ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IMD Bengal Weather Update: শীতের বিদায় লগ্নে বসন্তের আগমন উত্তরের জেলাগুলিতে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল