TRENDING:

IMD Bengal Weather Update: উত্তরবঙ্গে তাপমাত্রার ওঠানামা! সপ্তাহান্তে আবহাওয়ার বড় বদল রাজ‍্যে

Last Updated:
IMD Bengal Weather Update: ঘন কুয়াশার সম্ভাবনা নেই। খুব হালকা কুয়াশার সম্ভাবনা বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলাতে। উত্তরবঙ্গে কুয়াশার সম্ভাবনা থাকবে দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এবং কোচবিহার জেলাতে।
advertisement
1/5
উত্তরবঙ্গে তাপমাত্রার ওঠানামা! সপ্তাহান্তে আবহাওয়ার বড় বদল রাজ‍্যে
রাতের তাপমাত্রা সামান্য বাড়ল। রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের নীচে রয়েছে। আরও দু-দিন শীতের আমেজ বজায় থাকবে সকালে ও রাতে। দিনে শীতের অনুভূতি কার্যত উধাও থাকবে।
advertisement
2/5
উইকেন্ডে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮-১৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। বাংলাদেশে ঘূর্ণাবর্তের কারণে কিছু জেলায় আংশিক মেঘলা আকাশ থাকবে ৷ এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
advertisement
3/5
অন্যদিকে পাহাড়ি এলাকায় এখনও শীতের প্রভাব বজায় রয়েছে। দার্জিলিংয়ে তাপমাত্রা নেমে এসেছে ১২.৪ ডিগ্রিতে এবং কালিম্পংয়ে রেকর্ড করা হয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াস। ফলে পর্যটন এলাকাগুলিতে সকালে ঠান্ডা অনুভূত হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়া তুলনামূলকভাবে মনোরম হয়ে উঠছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/5
কলকাতায় স্বাভাবিকের নিচে সর্বনিম্ন তাপমাত্রা। আজ সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২.৫ ডিগ্রি সেলসিয়াস নীচে। আগামীকাল সামান্য বাড়বে তাপমাত্রা।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/5
ঘন কুয়াশার সম্ভাবনা নেই। খুব হালকা কুয়াশার সম্ভাবনা বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলাতে। উত্তরবঙ্গে কুয়াশার সম্ভাবনা থাকবে দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এবং কোচবিহার জেলাতে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IMD Bengal Weather Update: উত্তরবঙ্গে তাপমাত্রার ওঠানামা! সপ্তাহান্তে আবহাওয়ার বড় বদল রাজ‍্যে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল