TRENDING:

Howrah News: হাওড়ায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ! এসআইআর চূড়ান্ত তালিকা প্রকাশের আগেই তৎ‍পরতা

Last Updated:
Central Force in Howrah: কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ হাওড়ায়! এস আই আর তালিকা প্রকাশের আগেই জেলায় জেলায় সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যেই গ্রামীণ হাওড়ার কিছু স্থানে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ।
advertisement
1/6
হাওড়ায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ! এসআইআর চূড়ান্ত তালিকা প্রকাশের আগেই তৎ‍পরতা
কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ হাওড়ায়! এস আই আর তালিকা প্রকাশের আগেই জেলায় জেলায় সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যেই গ্রামীণ হাওড়ার কিছু স্থানে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
2/6
এস আই আর তালিকা প্রকাশ, প্রথম দপায় রাজ্যে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রাজ্যে সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী আসছে উত্তর চব্বিশ পরগনায়, এরপর মুর্শিদাবাদ তারপর হাওড়ায়।
advertisement
3/6
শনিবার হাওড়া গ্রামীণ জেলা পুলিশের পাঁচলা'য় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু হয়েছে। গ্রামীণ জেলা পুলিশের সহযোগিতায় বিভিন্ন এলাকা পরিদর্শনে কেন্দ্রীয় বাহিনী।
advertisement
4/6
এস আই আর ঘটনাকে কেন্দ্র করে রাজ্যে একাংশের সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। চূড়ান্ত তালিকা প্রকাশের পর যাতে অশান্তির বাতাবরণ তৈরি না হয়, সেইদিক গুরুত্ব রেখেই, রাজ্য জুড়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। শনিবার হাওড়ায় কেন্দ্রীয় বাহিনী হাজির, হুগলিতে কেন্দ্রীয় বাহিনী আসার অপেক্ষায় স্টেশনের সামনে অপেক্ষারত বাস।
advertisement
5/6
প্রথম দফায়, হাওড়া জেলায় মোট ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। গ্রামীন হাওড়ায় ৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হচ্ছেএবং হাওড়া সদর অর্থাৎ হাওড়া পুলিশ কমিশনারেট এলাকায় ৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে।।
advertisement
6/6
জানা যায়, হুগলি জেলায় ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হচ্ছে। এর মধ্যে চন্দননগর পুলিশ কমিশনারেট এবং হুগলি গ্রামীণ জেলা পুলিশ এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হচ্ছে। ডানকুনি স্টেশনে কেন্দ্রীয় বাহিনী আসার অপেক্ষায়। ( ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/হাওড়া/
Howrah News: হাওড়ায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ! এসআইআর চূড়ান্ত তালিকা প্রকাশের আগেই তৎ‍পরতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল