TRENDING:

Howrah News: বাদামের খোসা আর মাটির বাঁশি! একেবারে নতুন রূপে ঐতিহ্যবাহী বাঁশি পুতুল, মুগ্ধ করছে হাওড়ার শিল্পীর হাতের কাজ

Last Updated:
Howrah News: ঐতিহ্যবাহী বাঁশি পুতুল একেবারে নতুন আঙ্গিকে সাজিয়ে তুলেছেন হাওড়ার শিল্পী। মাটির বাঁশি এবং বাদামের খোসা যুক্ত তাঁর অসামান্য হাতের কাজ বহু মানুষকে মুগ্ধ করছে। ছবিতে দেখুন সেই হাতের কাজের ঝলক।
advertisement
1/5
বাদামের খোসা আর মাটির বাঁশি! একেবারে নতুন রূপে ঐতিহ্যবাহী বাঁশি পুতুল
বাক্স বাদামের খোলস দিয়ে বাঁশি পুতুল! বাংলার ঐতিহ্যবাহী বাঁশি পুতুলকে অন্য আঙ্গিকে সাজিয়ে তুলেছেন হাওড়ার শিল্পী রাজকুমার দেবনাথ। ঐতিহ্যবাহী বাঁশি পুতুলের এমন রূপে মুগ্ধ বহু মানুষ। (ছবি ও তথ্যঃ রাকেশ মাইতি)
advertisement
2/5
হাজার হাজার বছর প্রাচীন বাঁশি পুতুল। ঐতিহ্যবাহী এই পুতুল বহু মানুষের আবেগের সঙ্গে জড়িয়ে রয়েছে। অভিনব এই পুতুল সংগ্রহ করতে অনেকে আগ্রহ দেখান। মূলত বিভিন্ন পশু-পাখির আকারে এই বাঁশি পুতুল তৈরি করা হয়। এর মধ্যে বিশেষ কৌশলে তৈরি করা হয় বাঁশি, যা সম্পূর্ণভাবে মাটির তৈরি। কয়েক হাজার বছর প্রাচীন সভ্যতার সঙ্গে এই জিনিসের মিল রয়েছে। সেই বাঁশি পুতুলকেই এবার অন্য আঙ্গিকে রূপ দিচ্ছেন শিল্পী রাজকুমার দেবনাথ।
advertisement
3/5
বাদামের কাঠের খোলকের সামনের দিকে মাটির তৈরি বাঁশি যুক্ত করে দেওয়া হয়েছে। বাঁশিকে গণেশের শুঁড়ের সঙ্গে যুক্ত করা হয়েছে। সেই শুঁড়ের সামনের দিকে ফুঁ দিলেই বেজে উঠছে বাঁশি।
advertisement
4/5
সম্প্রতি হাওড়ার এই শিল্পী বাঁশি পুতুলের সঙ্গে বাক্স বাদামের খোসা যুক্ত করে গণেশ মূর্তির রূপ দিয়েছেন। শৈল্পিক নৈপুণ্যতায় আরও প্রাণবন্ত হয়ে উঠেছে ঐতিহ্যবাহী এই পুতুল।
advertisement
5/5
মাটির বাঁশি এবং বাদামের খোসা যুক্ত করে তার উপর রঙিন তুলির টানে একেবারে অন্যরূপে বাঁশি পুতুল সাজিয়ে তুলেছেন শিল্পী রাজকুমার দেবনাথ। তিনি জানান, সম্পূর্ণ নিজস্ব কল্পনা এবং শৈল্পিক দক্ষতায় এই বাঁশি তৈরি করা হয়েছে। গণেশের মূর্তি ও পাখির মতো বিভিন্নভাবে তা সাজানো। বাঁশি পুতুলের নতুন রূপ দেখে অনেকেই আকৃষ্ট হচ্ছে বলেও জানিয়েছেন শিল্পী। (ছবি ও তথ্যঃ রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Howrah News: বাদামের খোসা আর মাটির বাঁশি! একেবারে নতুন রূপে ঐতিহ্যবাহী বাঁশি পুতুল, মুগ্ধ করছে হাওড়ার শিল্পীর হাতের কাজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল