TRENDING:

Howrah News: মাঘী পূর্ণিমায় বিরল সুযোগ! হাওড়ায় স্বামী বিবেকানন্দের পাগড়ি প্রদর্শন, কতক্ষণ চলবে জানুন

Last Updated:
Howrah News: সারা বছরে এই একটা দিন হাওড়ার ঘোষ বাড়িতে স্বামী বিবেকানন্দের পাগড়ি দেখার সুযোগ পায় সাধারণ মানুষ। কতক্ষণ পাগড়ি প্রদর্শিত হয় জানুন।
advertisement
1/7
মাঘী পূর্ণিমায় বিরল সুযোগ! হাওড়ায় স্বামী বিবেকানন্দের পাগড়ি প্রদর্শন
স্বামী বিবেকানন্দের পাগড়ি প্রদর্শন। সারা বছরে এই একটা দিন হাওড়ার ঘোষবাড়িতে স্বামী বিবেকানন্দের পাগড়ি দেখার সুযোগ পায় সাধারণ মানুষ। এদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাগড়ি দেখতে ভিড় জমান অনেকে। (ছবি ও তথ্যঃ রাকেশ মাইতি)
advertisement
2/7
শ্রীরামকৃষ্ণের গৃহি শিষ্যের বাড়িতে প্রতি বছর এই বিশেষ দিনে স্বামী বিবেকানন্দের পাগড়ি প্রদর্শিত হয়। সকাল ৬:৩০ থেকে সন্ধ্যা ৮:৩০ পর্যন্ত পাগড়ি প্রদর্শন করা হয়।
advertisement
3/7
ঠাকুরের ৩০ জন গৃহি শিষ্যের মধ্যে একজন হলেন নবগোপাল ঘোষ। হাওড়ার বিখ্যাত লালবাড়ি বা ঘোষবাড়ি প্রতিষ্ঠা করেছিলেন ঠাকুরের গৃহি শিষ্য নবগোপাল ঘোষ এবং তাঁর অর্ধাঙ্গিনী নিস্তারিণী দেবী। তাঁরা কলকাতার বাদুড় বাগানে বসবাস করতেন। ১৮৮৬ সালে ঠাকুরের মৃত্যুর পর ১৮৯০ সালে হাওড়ার হুগলি নদী লাগোয়া রামকৃষ্ণপুরে বাড়ি নির্মাণের সিদ্ধান্ত নেন।
advertisement
4/7
গ্রামের নাম 'রামকৃষ্ণপুর' হওয়ায় কলকাতার বাদুর বাগান ছেড়ে হাওড়ায় বাড়ি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। নন্দগোপালবাবু মনে করতেন, বাসস্থানের পরিচয় দিতে গিয়ে ঠাকুরের নাম বলা হবে। সেই উদ্দেশ্য নিয়ে হাওড়ায় বাড়ি তৈরি করেন তিনি। এরপর বাড়ি তৈরির কাজ দ্রুত সম্পন্ন হলে তিনি ঠাকুরের মূর্তি প্রতিষ্ঠার প্রস্তুতি নেন। বাড়ির উপরে ঠাকুরের একটি ঘর তৈরি করেন। যেখানে ঠাকুরের মূর্তি প্রতিষ্ঠা করবেন বলে মনস্থির করেন। ঠাকুরের মূর্তি প্রতিষ্ঠা করতে আমন্ত্রণ জানান, রামকৃষ্ণ পরমহংসদেবের অন্যতম শিষ্য স্বামী বিবেকানন্দকে।
advertisement
5/7
স্বামীজি তখন সবে শিকাগো মহা ধর্ম সম্মেলন সেরে দেশে ফিরেছেন। আমন্ত্রণ পেয়ে নদীপথে এসে রামকৃষ্ণপুর ঘাট হয়ে খালি পায়ে ঘোষবাড়িতে পৌঁছেছিলেন। স্বামী বিবেকানন্দ ঘোষ বাড়িতে পৌঁছে ঠাকুরের মূর্তি প্রতিষ্ঠা করেন এবং সেখানেই ঠাকুরের অস্থি রাখা হয়।
advertisement
6/7
ঠাকুরের অস্থির কাছেই তাঁর মাথার পাগড়ি থাকবে, একথা বলে নিস্তারিণী দেবীর হাতে নিজের মাথার পাগড়ি তুলে দিয়েছিলেন স্বামীজি। সেই থেকে হাওড়ার ঘোষবাড়িতে প্রদর্শিত হচ্ছে স্বামী বিবেকানন্দের মাথার পাগড়ি।
advertisement
7/7
মাঘী পূর্ণিমার দিন সকাল থেকে সাধারণ মানুষের উদ্দেশে দ্বার খুলে যায়। হাওড়ার লালবাড়ি বা ঘোষবাড়িতে রয়েছে স্বামী বিবেকানন্দের পাগড়ি। সেটি দেখতে প্রতি বছর মাঘী পূর্ণিমার দিন অগণিত মানুষ এখানে এসে উপস্থিত হয়। (ছবি ও তথ্যঃ রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Howrah News: মাঘী পূর্ণিমায় বিরল সুযোগ! হাওড়ায় স্বামী বিবেকানন্দের পাগড়ি প্রদর্শন, কতক্ষণ চলবে জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল