TRENDING:

Malda News: হঠাৎ অগ্নিকাণ্ডে কী করবেন? ভয় না পেয়ে সহজ 'এই' কৌশলে কাবু করুন আগুন, মালদহ মেডিক্যাল কলেজে অগ্নি নির্বাপণের মক ড্রিল

Last Updated:
Malda News: ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে কীভাবে আগুন নেভানো সম্ভব? পড়ুয়াদের হাতে-কলমে আগুন নেভানোর বিভিন্ন কৌশল শেখালেন ইংরেজবাজার দমকল বিভাগের আধিকারিক ও বিশেষজ্ঞরা।
advertisement
1/5
হঠাৎ অগ্নিকাণ্ডে কী করবেন? ভয় না পেয়ে সহজ 'এই' কৌশলে কাবু করুন আগুন
হঠাৎ অগ্নিকাণ্ডের মতো বিপজ্জনক পরিস্থিতিতে দমকল পৌঁছনোর আগেই কীভাবে আগুন নিয়ন্ত্রণে আনা যায়, সেই লক্ষ্যেই অভিনব উদ্যোগ নিল মালদহ ইংরেজবাজার দমকল বিভাগ। মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নার্সিং পড়ুয়াদের নিয়ে আয়োজন করা হল অগ্নি নির্বাপণের বিশেষ প্রশিক্ষণ শিবির ও মক ড্রিল। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/5
এদিন হাসপাতাল চত্বরে দমকল আধিকারিক ও বিশেষজ্ঞরা উপস্থিত থেকে পড়ুয়াদের হাতে-কলমে আগুন নেভানোর বিভিন্ন কৌশল শেখালেন। হাসপাতাল বা স্বাস্থ্য প্রতিষ্ঠানে আচমকা আগুন লাগলে যাতে প্রাথমিকভাবে নিজেরাই পরিস্থিতি সামাল দিতে পারেন, সেই উদ্দেশ্যেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
advertisement
3/5
প্রশিক্ষণে বিশেষ গুরুত্ব দেওয়া হয় ফায়ার এক্সটিংগুইশার (Fire Extinguisher) ব্যবহারের উপর। দমকল আধিকারিক কৃষাণু সাহা জানান,  "আগুন নেভাতে ‘পাশ’ পদ্ধতি অনুসরণ করা অত্যন্ত জরুরি। পুল বা পিন টানা, এইম বা আগুনের গোড়ায় লক্ষ্য করা, স্কুইজ বা লিভার চাপা, সুইপ বা এদিক-ওদিক ঘোরানো। এই পদ্ধতি মেনে চললে ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব।"
advertisement
4/5
এছাড়াও ফায়ার এক্সটিংগুইশার ব্যবহারের সময় একাধিক সতর্কতার কথাও তুলে ধরা হয়। আগুন থেকে ৬-৮ ফুট দূরে দাঁড়িয়ে, বাতাসের বিপরীত দিকে মুখ করে যন্ত্র ব্যবহার করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কার্বন ডাই-অক্সাইড সিলিন্ডারের নোজল স্পর্শ না করার নির্দেশও দেওয়া হয়, কারণ এটি অত্যন্ত ঠান্ডা হয়ে গিয়ে বিপদ ডেকে আনতে পারে।
advertisement
5/5
পাশাপাশি জ্বালানি গ্যাস সিলিন্ডারে আগুন লাগার ক্ষেত্রে কীভাবে দ্রুত গ্যাসের উৎস বন্ধ করে আগুন নিয়ন্ত্রণে আনা যায়, সেই ব্যবহারিক দিকও দেখানো হয় মক ড্রিলের মাধ্যমে। এই প্রশিক্ষণে নার্সিং পড়ুয়া ছাড়াও স্বাস্থ্যকর্মী এবং ইলেকট্রিক ম্যানরা অংশ নেন। দমকল বিভাগের এই উদ্যোগের ফলে জরুরি পরিস্থিতিতে কীভাবে দ্রুত ও সঠিকভাবে কাজ করতে হয়, সে বিষয়ে আত্মবিশ্বাসী হন অংশগ্রহণকারীদের।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Malda News: হঠাৎ অগ্নিকাণ্ডে কী করবেন? ভয় না পেয়ে সহজ 'এই' কৌশলে কাবু করুন আগুন, মালদহ মেডিক্যাল কলেজে অগ্নি নির্বাপণের মক ড্রিল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল