TRENDING:

Howrah News: হাওড়ার অন্যতম দুর্ঘটনাপ্রবণ এলাকার ভোলবদল! বাঁশের ব্যারিকেড দেওয়ায় ফাঁকা হয়েছে ১০-১২ ফুট রাস্তা, মিটল যানবাহন চলাচলের সমস্যা

Last Updated:
Howrah News: হাওড়ার রানিহাটি মোড়ের চেনা ছবি অতীত। আগে জাতীয় সড়ক সংকীর্ণ হয়ে দুর্ঘটনার আশঙ্কা বহুলাংশে বেড়েছিল। তবে এবার বাঁশের ব্যারিকেড দেওয়ায় রাস্তার বহর বেড়েছে, কমেছে দুর্ঘটনার আশঙ্কা।
advertisement
1/5
হাওড়ার অন্যতম দুর্ঘটনাপ্রবণ এলাকার ভোলবদল! পাল্টে গেল রানিহাটি মোড়ের চেহারা
গিজগিজ করছে মানুষ, রাস্তার উপর বাজারের পসরা, ক্রেতা বিক্রেতায় ঠাসা একটি জাতীয় সড়ক! তবে এবার বাঁশের ব্যারিকেড দেওয়ায় রাস্তার বহর বৃদ্ধি পেয়েছে। ফলে হাওড়ার রানিহাটি মোড় জাতীয় সড়কে কমছে দুর্ঘটনার আশঙ্কা। (ছবি ও তথ্যঃ রাকেশ মাইতি)
advertisement
2/5
হাওড়ার ১৬ নম্বর জাতীয় সড়কে সবথেকে বেশি দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলির মধ্যে অন্যতম রানিহাটি মোড়। সেই চেনা রানিহাটি মোড় এবার অচেনা রূপে। রবিবার থেকে শনিবার সপ্তাহে সাত দিনই দেখা যায় প্রায় একই ছবি, যানজটপূর্ণ রানিহাটি। সকালে অফিস টাইম হোক বা সন্ধ্যায় অফিস থেকে ফেরার সময়, যানজটের জ্বালায় অতিষ্ঠ হয়ে পড়ে মানুষ। তবে এবার সেই ছবি অনেকটা ফিকে।
advertisement
3/5
রানিহাটি মোড় সংলগ্ন নাবঘরা বাজারে কাঁচা আনাজ থেকে মাছের বিপুল সম্ভার মেলে। টাটকা সেই সমস্ত জিনিসের টানে বিস্তীর্ণ এলাকার মানুষ এই বাজারে ভিড় জমান। বাজারের বহর বাড়তে বাড়তে রাস্তা দখল, এরপর ক্রেতাদের বাহন আরও খানিকটা রাস্তা দখল করে। সব মিলিয়ে, জাতীয় সড়ক সংকীর্ণ হয়ে দুর্ঘটনার আশঙ্কা প্রবলভাবে বাড়িয়ে দেয়।
advertisement
4/5
রাস্তায় নেমে আসা অস্থায়ী সেই বাজারের অংশে লাগাম। এবার জাতীয় সড়কে দুর্ঘটনার আশঙ্কা কমাতে বাঁশের ব্যারিকেড লাগানো হয়েছে। রাস্তার ধার দিয়ে বাঁশ ব্যারিকেড দেওয়া হয়েছে, তার বাইরে বাজার। আগে যেখানে প্রায় ১০-১২ ফুট রাস্তা দখল করে বাজার বসত, সেখানে এই রাস্তা এখন যাতায়াতের উপযুক্ত। ওই জায়গা ব্যবহার করে এখন সহজে যান চলাচল করছে।
advertisement
5/5
বিজয় বারিক নামে স্থানীয় এক ব্যবসায়ী জানান, ব্যারিকেড দেওয়ার পর প্রায় ১০-১২ ফুট রাস্তা ফাঁকা হয়েছে। খুব সহজেই যানবাহন চলাচল করছে। ব্যারিকেড দেওয়ার পর দুর্ঘটনাও ঘটেনি। তবে রাস্তার উপর দোকান না বসলেও সাধারণ মানুষ বাজার করতে এসে রাস্তার উপর যানবাহন রাখছেন। মানুষ যানবাহন ধরতে রাস্তার উপর উঠে দাঁড়াচ্ছেন। এই স্থানে দুর্ঘটনা কমাতে সাধারণ মানুষের মধ্যেও সচেতনতার প্রয়োজন রয়েছে। (ছবি ও তথ্যঃ রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Howrah News: হাওড়ার অন্যতম দুর্ঘটনাপ্রবণ এলাকার ভোলবদল! বাঁশের ব্যারিকেড দেওয়ায় ফাঁকা হয়েছে ১০-১২ ফুট রাস্তা, মিটল যানবাহন চলাচলের সমস্যা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল