TRENDING:

Howrah News: শহরের কোলাহল ভুলে হাওড়ার এই নির্জন পথ! মন ভাল করার এক জাদুকরী ওষুধ, পা রাখলেই মেলে মানসিক শান্তি

Last Updated:
Howrah News: শহরের যান্ত্রিকতা থেকে একটু ছুটি নিতে চান? হাওড়ার বুকেই রয়েছে এমন কিছু অফবিট রাস্তা, যেখানে হাঁটলে মনে হবে সময় থমকে গেছে। একাকীত্ব উপভোগ করতে বা মনের শান্তিতে ডুব দিতে এই নির্জন পথের জুড়ি মেলা ভার।
advertisement
1/5
শহরের কোলাহল ভুলে হাওড়ার এই নির্জন পথ! মন ভাল করার এক জাদুকরী ওষুধ
শীত শেষে আরও মায়াবী, প্রকৃতির হাতছানি এখানে! বিকেলে খোলা মনে হাওয়া লাগাতে মানুষের উপস্থিতি এখানে। দৃশ্য এমন, বহু দূরের কোনও স্থান। তবে হাওড়া শহর থেকে সামান্য দূরত্বে, হাওড়া আমতা রোডের কাছেই এই মনোরম পরিবেশ। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
2/5
মসৃণ রাস্তার উপর দুই দিক থেকে আগলে রেখেছে বড় গাছের সারি। এজন্য বাংলা সাহিত্যের কোনও রোমাঞ্চকর গল্পের বাস্তব চিত্র। আবার একাধারে সৌন্দর্যপিয়াসী একটি স্থান।
advertisement
3/5
কালো পিচের পাশে সার দিয়ে দাঁড়িয়ে অর্জুন, হেতাল, বট, আকাশপানি ও কৃষ্ণচূড়া গাছের সারি। এই বসন্তের আবহাওয়া অধিকাংশ গাছের নতুন পাতা জন্মানোর আহ্বানে খসে পড়েছে পুরনো পাতা। এমন সময় যেন আরও আকর্ষণীয় এই স্থান।
advertisement
4/5
ঘন জনবসতি থেকে বেশ কিছুটা দূরত্বে, কয়েক কিলোমিটার এই নিরিবিলি রাস্তা সারাদিনের ব্যস্ততা ও ক্লান্তি দূর করার বহু মানুষের একমাত্র ঠিকানা। অল্প দিনে জনপ্রিয়তা পেয়েছে, সারাদিনে বিভিন্ন মানুষের উপস্থিতি এখানে।
advertisement
5/5
হাওড়া আমতা রোড সংলগ্ন, ডোমজুড় রেলস্টেশন সংলগ্ন একদিকে ডোমজুড় এবং অন্যদিকে দক্ষিণ ঝাঁপড়দহ হয়ে নোনাকুন্ডু যাবার নির্জন নিরিবিলি প্রকৃতির কোলের এই স্থান। কয়েক কিলোমিটার পথ জুড়ে মনোরম পরিবেশ। কোথাও চাষাবাদী জমি কোথাও খালপাড় কোথাও খোলা মাঠ। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Howrah News: শহরের কোলাহল ভুলে হাওড়ার এই নির্জন পথ! মন ভাল করার এক জাদুকরী ওষুধ, পা রাখলেই মেলে মানসিক শান্তি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল