TRENDING:

Micro Art Talent: ফেলে দেওয়া জিনিস শিল্পকর্মের আধার, ভঙ্গুর চকে তৈরি হয় চমকে দেওয়া মূর্তি! কলেজ পড়ুয়ার ট্যালেন্ট অবাক করবে

Last Updated:
Howrah Micro Art News: সামান্য চক দিয়েই অসামান্য শিল্পকর্ম তৈরি হচ্ছে কলেজ পড়ুয়ার হাতে। সাধারণ ফেলে দেওয়া জিনিসে শিল্পকর্ম ফুটিয়ে তোলা তাঁর শিল্পকর্মের প্রধান বৈশিষ্ট্য। পড়াশোনার পাশেই চলছে এই শিল্পসাধনা।
advertisement
1/5
ফেলে দেওয়া জিনিসই শিল্পের আধার, ভঙ্গুর চকে তৈরি হয় মূর্তি! কলেজ পড়ুয়ার অবাক করা ট্যালেন্ট
কলেজ পড়ুয়ার হাতে চক খোদাই করে ফুটে উঠছে সিদ্ধিদাতা গণেশ, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ স্ট্যাচু অব লিবার্টির মত বিভিন্ন মূর্তি! চক খোদাই করে মূর্তি এবং একটি খন্ডের সঙ্গে আঠা জোড়া লাগিয়ে বিভিন্ন মূর্তি তৈরি। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
2/5
কলেজ পড়ুয়ার শৈল্পিক দক্ষতায় সাধারণ লেখার চক হয়ে উঠছে আকর্ষণীয়। অল্পদিনেই বেশ কয়েকটি শিল্পকর্ম তৈরি হয়েছে কলেজ পড়ুয়া শিল্পীর হাতে। নিজের পড়ার ফাঁকে সুযোগ পেলেই সৃজনশীল সৃষ্টির নেশায় কখনও রং তুলি, আবার কখনও ছুরি আর চক নিয়ে বসে পড়া।
advertisement
3/5
সামান্য আঘাতেই ভঙ্গুর চক। সেই চকে ফুটে উঠছে নানা মূর্তি। অল্প সময়ের সরু চক হয়ে উঠছে রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, গৌতম বুদ্ধের মত নানা মূর্তি। প্রায় এক দশকের অভিজ্ঞতা শিল্পকলা জগতে, কাগজ -তুলি-রং-পেন্সিলের মতই বিভিন্ন জিনিসে সৃজনশীল ভাবনায় কখনও আঁকর খাতা, কখনও আবার খোদাই করা। তারই একটি অঙ্গ এই চক শিল্প।
advertisement
4/5
শিল্পের প্রতি অদম্য টান আর সৃজনশীলতার নেশার জেরেই এমন সৃষ্টি সম্ভব বলেই জানায় শিল্পী কুশল। কুশল উচ্চমাধ্যমিক পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হওয়ার পর বর্তমানে কলেজ স্তরে পাঠরত।
advertisement
5/5
প্রতিটি ক্ষুদ্রাতিক্ষুদ্র কাজ ফুটিয়ে তুলতে সময় লাগে মাত্র ১.৩০ - ২ ঘণ্টা।  কুশলের শিল্পভাবনা প্রথাগত গণ্ডিতে সীমাবদ্ধ নয়। তিনি দেশলাই বাক্সের মত ফেলনা জিনিসে মহাপুরুষদের প্রতিকৃতি ফুটিয়ে তুলে এক নতুন ধারার সূচনা করেছেন। সাধারণের মধ্যে অসাধারণকে খুঁজে পাওয়াই তাঁর শিল্পের মূল বৈশিষ্ট্য। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Micro Art Talent: ফেলে দেওয়া জিনিস শিল্পকর্মের আধার, ভঙ্গুর চকে তৈরি হয় চমকে দেওয়া মূর্তি! কলেজ পড়ুয়ার ট্যালেন্ট অবাক করবে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল