TRENDING:

Botanical Garden: সামান্য ভুলেই পকেট হতে পারে গড়ের মাঠ, বোটানিক্যাল গার্ডেনে এইসব কাজ করলে মোটা জরিমানা! যাওয়ার আগে জেনে নিন

Last Updated:
Howrah Botanical Garden: বোটানিক্যাল গার্ডেন সুরক্ষিত ও পরিচ্ছন রাখতে রয়েছে একাধিক নিয়ম। সেই সমস্ত নিয়ম ভাঙলে পড়তে হবে শাস্তির মুখেে। গুনতে হতে পারে মোটা টাকার জরিমানা। পর্যটকদের উদ্দেশ্যে প্রবেশদ্বারের সামনে রাখা হয়েছে সতর্কবার্তার বোর্ড।
advertisement
1/6
সামান্য ভুলেই পকেট হতে পারে গড়ের মাঠ, বোটানিক্যাল গার্ডেনে এইসব কাজ করলে মোটা জরিমানা
বোটানিক্যাল গার্ডেনে এই সমস্ত অপরাধ করলেই মোটা টাকা জরিমানা গুনতে হতে পাড়ে আপনকেও! গার্ডেন এর মধ্যে বেশ কিছু জিনিসের ওপর নিষেধাজ্ঞা। একাধিক বিষয়ে কঠোর নির্দেশিকা উদ্যান কর্তৃপক্ষের। নির্দেশিকা অমান্য করলেই মোটা টাকা জরিমানা। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
2/6
সারা বছর শিবপুর বোটানিক্যাল গার্ডেনে থাকে পর্যটকদের ভিড়। অনেকেই আছেন মাঝেমধ্যেই প্রকৃতির কোলে সময় কাটাতে আচার্য জগদীশচন্দ্র বোস ভারতীয় উদ্ভিদ উদ্যান অর্থাৎ শিবপুর বোটানিক্যাল গার্ডেন হাজির হন। কিন্তু ভুল করে এই সমস্ত কাজ করলেই গুনতে হতে পারে জরিমানা।
advertisement
3/6
গাছ ও উদ্যান সুরক্ষিত রাখতে বোটানিক্যাল গার্ডেন কর্তৃপক্ষ সর্বদা পরিচর্যার পাশাপাশি সতর্ক। সেই দিক থেকে উদ্যানের উদ্ভিদ এবং প্রতিটি জিনিস সুরক্ষিত রাখতে পর্যটকদের উদ্দেশ্যে বেশ কিছু নিয়মাবলী বা সতর্কতা রয়েছে। বিভিন্ন অপরাধের বিরুদ্ধে ৫০০-১০০০ জরিমানা উল্লেখ করা রয়েছে।
advertisement
4/6
শিবপুর বোটানিক্যাল গার্ডেন কয়েক হাজার দেশী-বিদেশী উদ্ভিদ সংরক্ষণ করা হয়েছে গবেষণা, পঠন-পাঠন ও প্রজাতি সংরক্ষণের স্বার্থে। সেই দিক বাগানের প্রতিটি উদ্ভিদের গুরুত্ব অপরিসীম। সেই কারণে পর্যটকদের উদ্দেশ্যে রয়েছে সতর্কতা। এই সতর্কতা বিজ্ঞপ্তি প্রবেশ দ্বার সংলগ্ন স্থানে রাখা হয়েছে।
advertisement
5/6
বাগানের যেকোনও গাছের ফুল ও ফল তোলার মত অপরাধ করলে ৫০০ টাকা জরিমানা গুনতে হতে পাড়ে। বাগানের কোনও সম্পত্তির ক্ষতি করার ক্ষেত্রে ১০০০ টাকা। বাগানের মধ্যে ধূমপান ও মাদকদ্রব্য সেবনের অপরাধে রয়েছে ৫০০ টাকা জরিমানা।
advertisement
6/6
বাগান নোংরা করা আবর্জনা ফেলার ক্ষেত্রেও কঠোর কর্তৃপক্ষ। আবর্জনা ফেলা অথবা মোড়ক সহ যেকোনও প্লাস্টিকজাত দ্রব্যের ব্যবহার করলে ৫০০ টাকা জরিমানা। বিনা অনুমতিতে উদ্ভিদের নমুনা সংগ্রহ করলে সে ক্ষেত্রে ৫০০ টাকা জরিমানা। বাগানের মধ্যে বিনা অনুমতিতে ভিডিওগ্রাফি করলে ১০০০ টাকা জরিমানা করা হতে পারে। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Botanical Garden: সামান্য ভুলেই পকেট হতে পারে গড়ের মাঠ, বোটানিক্যাল গার্ডেনে এইসব কাজ করলে মোটা জরিমানা! যাওয়ার আগে জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল