TRENDING:

Miniature Art: ফেলনা দেশলাই বাক্সেই রতন টাটা, নেতাজি...! হাওড়ার শিল্পীর জাদুকরী ছোঁয়া, পর পর ছবিতে দেখুন ক্ষুদ্র ক্যানভাস

Last Updated:
Howrah Miniature Art: দেশলাই বাক্স মানেই ফেলনা? হাওড়ার এই শিল্পীর কাছে তা অমূল্য ক্যানভাস। অত্যন্ত সূক্ষ্ম কারুকার্যে সেখানে তিনি ফুটিয়ে তুলছেন রতন টাটা থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি। শিল্পীর এই অবাক করা সৃষ্টি এখন নেটপাড়ায় ভাইরাল।
advertisement
1/6
ফেলনা দেশলাই বাক্সেই রতন টাটা, নেতাজি...! হাওড়ার শিল্পীর জাদুকরী ছোঁয়া,পর পর ছবিতে দেখুন
ফেলনা দেশলাই বাক্সই ক্যানভাস! সেই ক্যানভাসে ফুটে উঠছে নেতাজি, গান্ধি, স্বামীজি-সহ বিভিন্ন ছবি। ক্ষুদ্র বাক্সেই যেন শিল্পীর রঙ তুলির স্পর্শে হয়ে উঠছে অনন্য। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
2/6
শিল্পের কোনও সীমানা নেই। সেই কথাই যেন সার্থকতা এখানে, টুকরো দেশলাই বাক্সে নিখুঁত কারুকার্য। শিল্পীর কথায়, "সাধারণ একটি জিনিসের ওপর অসাধারণ কিছু ফুটিয়ে তোলার নেশা থেকেই আমার এই ক্ষুদ্র শিল্প বা 'Miniature Art'-এর যাত্রা শুরু।"
advertisement
3/6
এমন কিছু করতে যা একদম ইউনিক বা স্বতন্ত্র। সেই দিক থেকে, দেশলাই বক্সের ওপর ড্রইং। মূলত এটি অংকনের ক্ষেত্রে অপ্রচলিত একটি মাধ্যম। সেই মাধ্যমকে উপযুক্ত করে দেখানোই লক্ষ্য বলে জানান, শিল্পী।
advertisement
4/6
নিত্য-নতুন কিছু করার তাগিদে সাধারণ জিনিসের ভেতর লুকিয়ে থাকা সৌন্দর্যকে ইউনিকভাবে উপস্থাপন করতেই। এই ক্ষুদ্র ক্যানভাসের যাত্রা। সেই দিক থেকে, এপর্যন্ত প্রায় ৪০টি ড্রইং সম্পন্ন করেছেন শিল্পী।
advertisement
5/6
শিল্পী কুশল ঘোষের কথায়, "খুব ছোট পরিসরে কাজ করতে হয় বলে বেশ ধৈর্য লাগে। তবে এক-একটি ছবি আঁকতে আমার সময় লাগে মাত্র ৪ থেকে ৫ মিনিট।"
advertisement
6/6
স্কেচ করার জন্য পেন্সিল। একটি জেল পেন। "শিল্প মানে কেবল বিশাল ক্যানভাস নয়, হাতের তালুতে ধরা যায় এমন ছোট্ট জিনিসের মধ্যেও যে বিশাল জগত তৈরি করা যায়, তা-ই আমি আমার এই কাজের মাধ্যমে দেখানোর চেষ্টা করা", জানান পড়ুয়া শিল্পী কুশল ঘোষ। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Miniature Art: ফেলনা দেশলাই বাক্সেই রতন টাটা, নেতাজি...! হাওড়ার শিল্পীর জাদুকরী ছোঁয়া, পর পর ছবিতে দেখুন ক্ষুদ্র ক্যানভাস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল