New Bus Route: বাস যাত্রীদের জন্য বড় সুখবর! উত্তর কলকাতা থেকে সাঁতরাগাছি এবার সরাসরি, চালু নতুন বাস পরিষেবা, জানুন ভাড়া ও স্টপেজ
- Reported by:RAKESH MAITY
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Kolkata New Bus Route: পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের উদ্যোগে ঘোষবাগান থেকে সাঁতরাগাছি পর্যন্ত নতুন বাস পরিষেবা শুরু। টালা ব্রিজ, শ্যামবাজার ও শিয়ালদহ হয়ে যাতায়াত করবে রুট S69। কত ভাড়া আর কোথায় কোথায় থামবে? জানুন
advertisement
1/5

হাওড়া কলকাতার মানুষের সুবিধার্থে নতুন বাস রুট! পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের হাত ধরে আজ থেকে শুরু হচ্ছে উত্তর কলকাতার টালা ব্রিজ সংলগ্ন ঘোষবাগান থেকে সরাসরি সাঁতরাগাছি বাস স্ট্যান্ড পর্যন্ত এক নতুন বাস পরিষেবা। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
2/5
রুট নম্বর এস ৬৯ (S69) কলকাতার টালা ব্রিজ সংলগ্ন ঘোষবাগান থেকে শুরু করে। রিজেন্ট সিনেমা, বিবিবাজার, চিড়িয়ামোড়, শ্যামবাজার, মানিকতলা হয়ে আরও গুরুত্বপূর্ণ স্থানে স্টপেজ দিয়ে সাঁতরাগাছি পৌঁছবে।
advertisement
3/5
টালা ব্রিজ সংলগ্ন ঘোষ বাগান থেকে বিভিন্ন স্টপেজ হয়ে, শিয়ালদহ, মৌলালী, মল্লিকবাজার, এ.জে.সি বোস রোড, রবীন্দ্রসদন, দ্বিতীয় হুগলি সেতু, বেলেপোল হয়ে সরাসরি বাসটি পৌঁছে যাবে সাঁতরাগাছি বাস টার্মিনাসে এবং একই পথ ধরে পুনরায় ফিরে আসবে।
advertisement
4/5
সাধারণ মানুষের কথা ভেবে নির্ধারণ করা হয়েছে ভাড়া। জানা যাচ্ছে, ঘোষবাগান থেকে রবীন্দ্রসদন পর্যন্ত ভাড়া ৮ টাকা ও সাঁতরাগাছি পর্যন্ত ভাড়া ১৩ টাকা। জানা যায়, ১২ই মার্চ বৃহস্পতিবার থেকে এই রুটে নতুন চলা শুরু করে। সূচনা মুহূর্তে হাজির ছিলেন মাননীয় পরিবহণ মন্ত্রী শ্রী স্নেহাশিস চক্রবর্তী, ডেপুটি মেয়র শ্রী অতীন ঘোষ এছাড়াও স্থানীয় কাউন্সিলর সহ অন্যান্যরা ।
advertisement
5/5
জানা যায়, এই রুট শুরুতে আপাতত ৪ টি বাস নিয়ে পরিষেবা শুরু করা হয়েছে। যাত্রী সংখ্যা বাড়লে বা সাধারণ মানুষের প্রয়োজন বুঝে বাসের সংখ্যা বাড়ান হবে। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/হাওড়া/
New Bus Route: বাস যাত্রীদের জন্য বড় সুখবর! উত্তর কলকাতা থেকে সাঁতরাগাছি এবার সরাসরি, চালু নতুন বাস পরিষেবা, জানুন ভাড়া ও স্টপেজ