TRENDING:

Indian Railways: ঘুচবে ‘লেট লতিফ’ তকমা! খড়গপুর ডিভিশনে তৈরি হচ্ছে চতুর্থ লাইন, যাত্রীদের সুবিধার্থে বড় সিদ্ধান্ত রেলের

Last Updated:
Indian Railways: হাওড়া-খড়গপুর শাখায় লোকাল ট্রেনের অন্তহীন দেরি থেকে এবার মুক্তি! সাঁতরাগাছি থেকে খড়গপুর পর্যন্ত ১১১ কিলোমিটার দীর্ঘ চতুর্থ রেললাইন তৈরির মেগা প্রকল্প হাতে নিল কেন্দ্র।
advertisement
1/6
ঘুচবে ‘লেট লতিফ’ তকমা! সাঁতরাগাছি থেকে খড়গপুর তৈরি হচ্ছে চতুর্থ রেললাইন
দক্ষিণ পূর্ব রেলওয়ে শাখায় এবার লেট লতিফ তকমা ঘুচতে চলেছে রেলের। এবার ট্রেন পরিষেবা আরও সহজ করে তুলতে অভিনব উদ্যোগ নিল ভারতীয় রেল। দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনে সাঁতরাগাছি থেকে খড়গপুর পর্যন্ত আগামী পাঁচ বছরের মধ্যে তৈরি হবে ফোর্থ লেন। যার ফলে একদিকে যেমন রেলের রোজগার বাড়বে তেমনই বিভিন্ন লোকাল এবং দূরপাল্লার ট্রেনের দেরি হওয়ার পরিমাণ কমবে। (তথ্য- রাকেশ মাইতি)
advertisement
2/6
ইতিমধ্যেই দক্ষিণ-পূর্ব রেল এবং রেলমন্ত্রীর সোশ্যাল মিডিয়া সাইট থেকে ভিডিও বার্তায় জানান হয়েছে রেলের এই উন্নয়নের বিষয়। ২৯০৫ কোটি টাকা বরাদ্দে ১১১ কিলোমিটার দীর্ঘ চতুর্থ লেনের কাজ শুরু হবে ইতিমধ্যেই। কেন্দ্রীয় বাজেটে অনুমোদন পেয়েছে ভারতীয় রেল
advertisement
3/6
প্রসঙ্গত হাওড়া কিংবা দক্ষিণ-পূর্ব রেলের সাঁতরাগাছি থেকে মুম্বাই এবং চেন্নাই রুটে একাধিক এক্সপ্রেস, মেল এবং বন্দে ভারত এক্সপ্রেস এর মত ট্রেন চলাচল করে। তবে বিভিন্ন ট্রেন যাতায়াতের ক্ষেত্রে বেশ দেরি হয়। স্বাভাবিকভাবে যাত্রী যাতায়াতেও সমস্যার সৃষ্টি হয় প্রতিনিয়ত।
advertisement
4/6
এবার সেই সমস্যার সমাধান হতে চলেছে। ভিডিও বার্তায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, সাঁতরাগাছি থেকে ইতিমধ্যে তিনটি লাইনে ট্রেন চলাচল করে। চতুর্থ লাইন চালু হলে হাওড়া, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর উপকৃত হবে।
advertisement
5/6
এই প্রকল্পে ১১১ কিলোমিটার দীর্ঘ রেলপথে থাকবে একটা মেগা ব্রিজ, ১৫ টি মেজর ব্রিজ, ১০০ টি ছোট ব্রিজ থাকবে। থাকবে ১২ টি রোড আন্ডার ব্রিজ। রেলমন্ত্রী আরও উল্লেখ করেন, চতুর্থ লাইন শুরু হলে শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দর, হলদিয়া বন্দর, সিমেন্ট ক্লাস্টার কিংবা অন্যান্য বিভিন্ন শিল্পাঞ্চল আরও বেশি করে উন্নত হবে।
advertisement
6/6
রেল দফতর সূত্রে জানা গিয়েছে, চতুর্থ লাইন শুরু হলে একদিকে যেমন বিভিন্ন ধরনের পণ্য পরিবহন উন্নত হবে। এছাড়াও রেলের প্রতিবছর প্রায় ৪৫২ কোটি টাকা সাশ্রয় হবে। রেল সূত্রে আরও জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের পিংলার পটচিত্র গ্রাম, ধাদিকা বনাঞ্চলে পর্যটনের নতুন মাত্রা বাড়বে। স্বাভাবিকভাবে রেলের এই উন্নয়ন আগামীতে যে বেশ উন্নত পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবে তা বলার অপেক্ষা রাখে না। (তথ্য- রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/হাওড়া/
Indian Railways: ঘুচবে ‘লেট লতিফ’ তকমা! খড়গপুর ডিভিশনে তৈরি হচ্ছে চতুর্থ লাইন, যাত্রীদের সুবিধার্থে বড় সিদ্ধান্ত রেলের
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল