IMD Hooghly Weather Update: বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, জেলায় জেলায় বাড়ছে তাপমাত্রা! কেমন থাকবে হুগলির আবহাওয়া জানাল হাওয়া অফিস
- Published by:Madhab Das
- local18
Last Updated:
Hooghly Weather Updates Today: শীত বিদায়ের আগেই বঙ্গে নিম্নচাপের ভ্রুকুটি। বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হওয়ায় দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হু হু করে বাড়ছে তাপমাত্রা। হুগলিতেও বজায় থাকবে অস্বস্তিকর আবহাওয়া। বিস্তারিত জানাল আবহাওয়া দফতর।
advertisement
1/5

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে। বঙ্গোপসাগরে যখন নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে সেই সময় দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বাড়ছে তাপমাত্রার পারদ। এমন পরিস্থিতিতে দক্ষিণবঙ্গ থেকে এখন পাকাপাকিভাবে শীত বিদায় নিতে শুরু করেছে তা নিয়ে কোনও সন্দেহ নেই।
advertisement
2/5
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় যে নিম্নচাপটি শক্তি বাড়াচ্ছে সেটি পূর্ব ভারত মহাসাগর ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে। তবে এর জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে কি না তা এখনও জানা যায়নি।
advertisement
3/5
অন্যদিকে বৃহস্পতিবার অন্যান্য জেলার পাশাপাশি তাপমাত্রার পারদ বেড়েছে হুগলিতেও। সেইভাবে যেমন ঠান্ডা নেই, ঠিক সেই রকমই কুয়াশার দেখাও মেলেনি এ দিন। পাশাপাশি সেই ভাবে নেই উত্তুরে হাওয়াও।
advertisement
4/5
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, গতকাল বুধবার হুগলির মগড়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে সকালের রেকর্ড অনুযায়ী আপেক্ষিক আদ্রতার পরিমাণ ছিল ৯০%। বিকালে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৩০%। তবে বৃষ্টি হয়নি, পাশাপাশি জেলার জন্য এখনও পর্যন্ত কোনও বৃষ্টির পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর।
advertisement
5/5
অন্যদিকে আবহাওয়া সংক্রান্ত তথ্য প্রদানকারী বেসরকারি একাধিক সংস্থার পূর্বাভাস থেকে জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার হুগলির সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই বেড়ে পৌঁছে গিয়েছে ১৮ ডিগ্রির কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি রোদ ঝলমলে দিনের কারণে আরও তাপমাত্রার পারদ বৃদ্ধি পাবে বলেই মনে করা হচ্ছে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IMD Hooghly Weather Update: বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, জেলায় জেলায় বাড়ছে তাপমাত্রা! কেমন থাকবে হুগলির আবহাওয়া জানাল হাওয়া অফিস