IMD Hooghly Weather Update: বাড়ছে পারদ, আজ কেমন থাকবে হুগলির আবহাওয়া! জানালো হাওয়া অফিস
- Published by:Madhab Das
- local18
Last Updated:
Hooghly Weather Update Today: বসন্তের বিদায়বেলায় দক্ষিণবঙ্গে বাড়ছে গরমের দাপট। হুগলি জেলায় আজ তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হওয়ার ইঙ্গিত দিল আবহাওয়া দফতর। দিনের বেলা অস্বস্তিকর গরম থাকলেও রাতের আবহাওয়া কেমন থাকবে? জেনে নিন আজকের আবহাওয়া রিপোর্ট।
advertisement
1/5

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এখন তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হওয়ার পরিপ্রেক্ষিতে দোলের আগেই অধিকাংশ জেলা থেকেই উধাও হয়ে গিয়েছে শীত। এমন পরিস্থিতিতে আজ মঙ্গলবার কেমন থাকবে হুগলির আবহাওয়া, আগামী কয়েক দিন কী হতে চলেছে জানালো হাওয়া অফিস।
advertisement
2/5
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী শনিবার পর্যন্ত পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার উল্লেখযোগ্য কোনও পরিবর্তন হবে না বলেই জানানো হয়েছে। তবে এর পরেই বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
advertisement
3/5
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী রবিবার বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার, কোচবিহার এবং দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের এক দুই স্থানে। বৃষ্টির পরিমাণ থাকতে পারে হালকা। তবে হুগলিতে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
advertisement
4/5
আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট থেকে জানা যাচ্ছে, সোমবার হুগলির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস, যা গত কয়েকদিনে তুলনায় প্রায় ২ ডিগ্রী বৃদ্ধি পেয়েছে। সর্বনিম্ন তাপমাত্রার পারদও এখন বেড়ে প্রায় ২৩ ডিগ্রির কাছাকাছি।
advertisement
5/5
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী দিনগুলিতে হুগলির আবহাওয়া শুষ্কই থাকবে। অন্যদিকে আবহাওয়া সংক্রান্ত তথ্য প্রদানকারী বেসরকারি বিভিন্ন সংস্থার পূর্বাভাস অনুযায়ী, সর্বনিম্ন তাপমাত্রার পারদ মঙ্গলবার ২১ ডিগ্রির কাছাকাছি ছিল এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রির কাছাকাছি। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ প্রায় একই রকম থাকবে বলেই জানানো হয়েছে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IMD Hooghly Weather Update: বাড়ছে পারদ, আজ কেমন থাকবে হুগলির আবহাওয়া! জানালো হাওয়া অফিস