TRENDING:

IMD Hooghly Weather Update: শীতের বিদায় শেষে গরমের দিন শুরু, পারদ বাড়ছে হুগলিতে! আবহাওয়ার বদল নিয়ে মেগা আপডেট দিল হাওয়া অফিস

Last Updated:
Hooghly Weather Update Today: শীতের আমেজ এখন অতীত। হুগলি জেলা জুড়ে বাড়তে শুরু করেছে দিনের তাপমাত্রা। বসন্তের শুরুতেই রোদের তেজে নাজেহাল সাধারণ মানুষ। আগামী কয়েক দিন পারদ আরও চড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দেখে নিন আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি।
advertisement
1/5
শীতের বিদায় শেষে গরমের দিন শুরু, পারদ বাড়ছে হুগলিতে! আবহাওয়ার বদল নিয়ে মেগা আপডেট
নিম্নচাপের কারণে দু'দিন আগেই হালকা বৃষ্টিতে ভিজেছে হুগলি। আর এই বৃষ্টি এবং হালকা উত্তুরে হাওয়ার দাপটের পরিপ্রেক্ষিতে সকাল সন্ধে হালকা শীতের আমেজ বজায় ছিল জেলায়। তবে সেসবকে অতীত করে আজ রবিবার তাপমাত্রার পারদ বেশ উর্ধ্বমুখী তা স্পষ্ট।
advertisement
2/5
শনিবার থেকেই হুগলিতে গরমের সূচনা হয়ে গেছে বলা যেতেই পারে। সামান্য হাওয়া দিলেও গরমকালের মতো পরিস্থিতি এখন জেলায়। রবিবার পারদ আরও একটু বৃদ্ধি পাওয়ার ফলে অস্বস্তি বাড়ছে জেলার বাসিন্দাদের মধ্যে।
advertisement
3/5
আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট থেকে জানা গিয়েছে, শনিবার হুগলির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা খুব বেশি বৃদ্ধি না পেলেও আজ থেকে তাপমাত্রার পারদ বৃদ্ধি পাবে। দিন তিনেক তাপমাত্রার পারদ ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং তার পরবর্তী সময়ে তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম।
advertisement
4/5
আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, হুগলিতে আপাতত কোনও সতর্কতা নেই। আবহাওয়া শুষ্ক থাকবে। সকাল থেকেই রোদ ঝলমলে দিনের দেখা মিলবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যথেষ্ট গরম অনুভূত হবে।
advertisement
5/5
রবিবার হুগলির সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পেয়ে প্রায় ২৩ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছিল। সর্বোচ্চ তাপমাত্রার পারদ ৩৩ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যেতে পারে। এছাড়াও আকাশ পরিষ্কার থাকবে বলেই জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IMD Hooghly Weather Update: শীতের বিদায় শেষে গরমের দিন শুরু, পারদ বাড়ছে হুগলিতে! আবহাওয়ার বদল নিয়ে মেগা আপডেট দিল হাওয়া অফিস
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল