TRENDING:

IMD Hooghly Weather Update: ৯ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, হুগলিতে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন হাওয়া অফিসের লেটেস্ট আপডেট

Last Updated:
Hooghly Weather Update Today: দিনের বেলায় গরমের পর ফের বদলাতে চলেছে দক্ষিণবঙ্গের আবহাওয়া। হুগলি-সহ মোট ৯ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর। জেনে নিন কবে থেকে শুরু হবে বৃষ্টি।
advertisement
1/5
৯ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, হুগলিতে কেমন থাকবে আবহাওয়া?
দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দিন দিন বাড়ছে তাপমাত্রার পারদ। তবে তাপমাত্রার পারদ বৃদ্ধি পেলেও বেশ ভালভাবেই কেটেছে দোলের দিন। দোলের পর হোলির দিনেও আবহাওয়ায় সেই রকম কোনও সতর্কতা নেই। তবে এসবের মধ্যেও কিন্তু হুগলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
advertisement
2/5
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী শুধু হুগলি নয় পাশাপাশি দক্ষিণবঙ্গের নয় জেলাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর এই বৃষ্টির পূর্বাভাসের মধ্যেই সকাল-সন্ধে হালকা শীতের অনুভূতি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে গরম।
advertisement
3/5
আজ বুধবার হুগলির তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও খুব বেশি হেরফের লক্ষ্য করা যাবে না। সর্বোচ্চ তাপমাত্রা এদিন ৩২ ডিগ্রির মধ্যে থাকবে বলেই মনে করা হচ্ছে। সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির কাছাকাছি ছিল।
advertisement
4/5
আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী মঙ্গলবার হুগলির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। আগামী রবিবার পর্যন্ত হুগলিতে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও সোমবার বজ্রবিদ্যুৎ-সহ হালকার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
5/5
দক্ষিণবঙ্গের হুগলি ছাড়াও বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। আগামী রবিবার থেকেই মূলত আবহাওয়ায় বদল আসবে বলে জানানো হয়েছে। যদিও বৃষ্টির পরিমাণ হালকা থাকবে বলেই পূর্বাভাস।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IMD Hooghly Weather Update: ৯ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, হুগলিতে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন হাওয়া অফিসের লেটেস্ট আপডেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল