TRENDING:

IMD Hooghly Weather Update: বৃষ্টি শেষ, শুকনো দিন শুরু! তড়তড়িয়ে বাড়ছে হুগলির পারদ, কেমন থাকবে আজকের আবহাওয়া জানালো হাওয়া অফিস

Last Updated:
Hooghly Weather Update Today: নিম্নচাপের কারণে হালকা বৃষ্টির পর এবার হুগলিতে রোদ ঝলমলে আকাশ। বাতাসের আর্দ্রতা কমছে। আগামী কয়েকদিন হুগলির পারদ কতটা চড়বে এবং বৃষ্টির কোনও সম্ভাবনা আছে কি না, দেখে নিন আবহাওয়ার সর্বশেষ আপডেট।
advertisement
1/5
বৃষ্টি শেষ, শুকনো দিন শুরু! তড়তড়িয়ে বাড়ছে হুগলির পারদ, কেমন থাকবে আজকের আবহাওয়া
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণে হালকা বৃষ্টিতে ভিজেছে উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা। বৃষ্টিতে ভিজেছে হুগলিও। তবে সেই বৃষ্টির পরিমাণ ছিল একেবারেই সামান্য।
advertisement
2/5
নিম্নচাপের জেরে বৃষ্টির কারণে এবং নতুন করে উত্তুরে হাওয়ার হালকা প্রভাবের কারণে বৃহস্পতিবার হালকা শীতের আমেজ ফিরেছিল জেলায়। তবে বৃষ্টির দিন শেষ করে শুক্রবার থেকেই শুরু হয়েছে শুকনো দিন, আর এরই পরিপ্রেক্ষিতে তড়তড়িয়ে তাপমাত্রার পারদ বাড়তে শুরু করেছে হুগলিতে। এমন পরিস্থিতিতে আজ শুক্রবার কেমন থাকবে হুগলির আবহাওয়া জানালো হাওয়া অফিস।
advertisement
3/5
আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট থেকে জানা যাচ্ছে, হুগলির সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা এখন ঊর্ধ্বমুখী। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে ৩০ ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল। সর্বনিম্ন তাপমাত্রার পারদ ও শুক্রবার ২১ ডিগ্রির কাছাকাছি। এমন পরিস্থিতিতে একেবারে সকালের দিকে হালকা শীতের আমেজ বজায় থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম অনুভূত হতে শুরু করেছে।
advertisement
4/5
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, হুগলির আবহাওয়া শুষ্ক থাকবে। তাপমাত্রায় শনিবার পর্যন্ত সামান্য হেরফের হলেও রবিবার থেকে ব্যাপক বদল লক্ষ্য করা যাবে। অনেকটাই বাড়বে তাপমাত্রার পারদ।
advertisement
5/5
আবহাওয়া সংক্রান্ত তথ্য প্রদানকারী বিভিন্ন বেসরকারি সংস্থার পূর্বাভাস অনুযায়ী, হুগলির সর্বোচ্চ তাপমাত্রা আগামী সপ্তাহের শুরুতেই ৩৪ ডিগ্রি ছুঁয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এরই পরিপ্রেক্ষিতে বলাই বাহুল্য, শীতের দিন শেষ এবার গরমের পালা।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IMD Hooghly Weather Update: বৃষ্টি শেষ, শুকনো দিন শুরু! তড়তড়িয়ে বাড়ছে হুগলির পারদ, কেমন থাকবে আজকের আবহাওয়া জানালো হাওয়া অফিস
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল