SBSTC Bus Service: হুগলিবাসীর জন্য সুখবর! চালু হল নতুন বাস পরিষেবা, দেখে নিন বাস চলাচলের সময়সূচী
- Published by:Madhab Das
Last Updated:
Hooghly SBSTC Bus Service: হুগলির সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্থে নতুন বাস পরিষেবার সূচনা। দীর্ঘ প্রতীক্ষার পর এই রুটে বাস চলায় খুশি স্থানীয় বাসিন্দা ও নিত্যযাত্রীরা। বাসটি কখন ছাড়বে এবং কোন কোন স্টপেজে দাঁড়াবে, জানুন।
advertisement
1/5

সাধারণ নাগরিকদের যাতায়াতের ক্ষেত্রে রেল পরিষেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিষেবা। তবে রেল পরিষেবাই কিন্তু শেষ কথা নয়। কেননা গণপরিবহণকে সচল রাখতে রেল পরিষেবার পাশাপাশি বাস-সহ অন্যান্য গণপরিবহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
advertisement
2/5
গণপরিবহণের আরেক মেরুদণ্ড হিসেবে বাস পরিষেবার পরিপ্রেক্ষিতে এবার হুগলিতে একটি রুটে দীর্ঘ প্রতীক্ষার অবসান হল। কেননা যে রুটের কথা বলা হচ্ছে সেই রুটে এবার একটি নতুন বাস পরিষেবা দেবে। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ওই বাসের উদ্বোধন হয় জাঙ্গিপাড়া বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্নেহাশীস চক্রবর্তীর হস্তক্ষেপে।
advertisement
3/5
হুগলির যে রুটের বাস পরিষেবার কথা বলা হচ্ছে সেই রুটটি হল রাজবলহাট শ্রীরামপুর। এই রুটে পুনরায় বাস পরিষেবা চালু হওয়ার পরিপ্রেক্ষিতে সাধারণ নাগরিকদের সুবিধা বাড়বে অনেকটাই।
advertisement
4/5
নতুন করে এই রুটে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার যে বাসটি পরিষেবা দেবে সেই বাসটি যাতায়াত করবে নগার মোড় , বেলু মোড় , বড়া বাজার , বারুইপাড়া , কামারশাল , বনমালীপুর , শিয়াখালা , চক তাজপুর , ফুরফুরা শরীফ , বসন্তপুর , রাসপুর , জাঙ্গিপাড়া , রহিমপুরের উপর দিয়ে।
advertisement
5/5
বাসটির সময়সূচী সম্পর্কে যা জানা গিয়েছে তাতে রাজবলহাট থেকে ছাড়বে সকাল ৭ঃ৪০ মিনিটে। শ্রীরামপুর থেকে ছাড়বে সকাল ১০ঃ৩০ মিনিটে। পুনরায় রাজবলহাট থেকে ছাড়বে দুপুর দু'টোর সময়। আবার শ্রীরামপুর থেকে ছাড়বে বিকেল ৫ঃ২০ মিনিটে। বাসটি দিনে দু'বার করে মোট চারবার যাতায়াত করবে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
SBSTC Bus Service: হুগলিবাসীর জন্য সুখবর! চালু হল নতুন বাস পরিষেবা, দেখে নিন বাস চলাচলের সময়সূচী