TRENDING:

Hooghly News: চুঁচুড়ায় এখন 'আসল' ঘর! নারায়ণ পুজোয় গৃহপ্রবেশ দেবাংশুর, দারুণ চমক তরুণ তৃণমূল প্রার্থীর

Last Updated:
Hooghly News: চুঁচুড়ায় প্রার্থী করেছে দল। তারপরেই চুঁচুড়ায় বাড়ি ভাড়া নিলেন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। রীতিমতো চমক বলা যেতে পারে।
advertisement
1/5
চুঁচুড়ায় এখন 'আসল' ঘর! নারায়ণ পুজোয় গৃহপ্রবেশ দেবাংশুর, দারুণ চমক তরুণ তৃণমূল প্রার্থীর
চুঁচুড়ায় জীবনের নতুন অধ্যায় শুরু করলেন দেবাংশু ভট্টাচার্য্য। সোমবার নিজের সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করে তিনি জানালেন, “চুঁচুড়ায় আজ থেকে আমার নতুন ঠিকানা। নারায়ণ পূজোর মাধ্যমে গৃহপ্রবেশ...” এই সংক্ষিপ্ত বার্তার মধ্যেই ধরা পড়েছে তাঁর ব্যক্তিগত আনন্দের মুহূর্ত।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
2/5
পোস্ট করা ছবিগুলিতে দেখা যায়, ঐতিহ্য মেনে নারায়ণ পূজোর আয়োজন করা হয়েছে নতুন বাড়িতে। ফুল, প্রদীপ ও পূজোর সামগ্রী দিয়ে সাজানো পরিবেশে সম্পন্ন হয় গৃহপ্রবেশের আনুষ্ঠানিকতা। ধর্মীয় আচার মেনে এই শুভ সূচনায় উপস্থিত ছিলেন পরিবারের ঘনিষ্ঠজনেরা।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
3/5
পোস্ট করা প্রতিটি ছবিতে ফুটে উঠেছে এক আন্তরিক ও পারিবারিক আবহ। কখনও পূজোর মুহূর্ত, কখনও আবার হাসিমুখে দেবাংশু। সব মিলিয়ে ব্যক্তিগত জীবনের এক গুরুত্বপূর্ণ দিনের ঝলক শেয়ার করেছেন তিনি।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
4/5
দেবাংশুর এই নতুন ঠিকানা ঘিরে অনুগামী ও পরিচিত মহলে শুভেচ্ছার বন্যা বয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। অনেকেই তাঁর এই নতুন পথচলার জন্য শুভকামনা জানিয়েছেন এবং জীবনের এই নতুন অধ্যায়ে সাফল্য কামনা করেছেন।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
5/5
সব মিলিয়ে, চুঁচুড়ায় নতুন ঠিকানায় নারায়ণ পূজোর মাধ্যমে গৃহপ্রবেশ, এই ঘটনাকে কেন্দ্র করে দেবাংশুর ফেসবুক পোস্ট এখন আলোচনার কেন্দ্রে। ব্যক্তিগত মুহূর্তের এই সরল প্রকাশ যেন আরও একবার তাঁর মানবিক দিকটিকেই সামনে নিয়ে এল।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/হুগলি/
Hooghly News: চুঁচুড়ায় এখন 'আসল' ঘর! নারায়ণ পুজোয় গৃহপ্রবেশ দেবাংশুর, দারুণ চমক তরুণ তৃণমূল প্রার্থীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল