TRENDING:

Holi Special Train: দোলের ছুটিতে দক্ষিণ ভারত যেতে চান? হোলি স্পেশ্যাল ট্রেনে প্রচুর টিকিট, ডানকুনি-বোলপুর-মালদহে দাঁড়াবে ট্রেন! টাইমটেবিল দিল রেল

Last Updated:
Holi Special Train: এই বিষয়ে মালদহ ডিভিশনের ডিআরএম মনিশ কুমার গুপ্তা জানান, "যাত্রীদের আরামদায়ক পরিষেবার ক্ষেত্রে উৎসবের মরশুমে অতিরিক্ত যাত্রী চাপ কমাতে বিশেষ এই ট্রেনের ঘোষণা করা হয়েছে। পূর্ব রেলের অধিক্ষেত্রে এই বিশেষ ট্রেনটি উভয় দিকেই নিউ ফরাক্কা, রামপুরহাট, বোলপুর শান্তিনিকেতন, বর্ধমান এবং ডানকুনি স্টেশনে থামবে।
advertisement
1/6
দোলের ছুটিতে দক্ষিণ ভারত যেতে চান? হোলি স্পেশ্যাল ট্রেনে প্রচুর টিকিট, টাইমটেবিল জানাল রেল
*বসন্ত উৎসবে ঘুরে আসুন দক্ষিণ ভারত। পূর্ব রেলের স্পেশ্যাল ট্রেন ছুটবে মালদহ হয়ে, যাওয়া যাবে বেঙ্গালুরু-সহ দক্ষিণ ভারতের একাধিক জায়গায়। উৎসবের আমেজে যাত্রীদের সুবিধার্থে আরামদায়ক রেল পরিষেবার ক্ষেত্রে বেঙ্গালুরুগামী স্পেশ্যাল ট্রেন ছুটবে মালদহ থেকে।
advertisement
2/6
*সাধারণত সপ্তাহিক বেঙ্গালুরুগামী এক্সপ্রেস ট্রেন চলাচল করে মালদহ হয়ে। তবে এবারে হোলি উৎসব উপলক্ষে মালদহ থেকে বিশেষ ট্রেন ছাড়ার উদ্যোগ নিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। উত্তরবঙ্গ-সহ মালদহ জেলার অধিকাংশ মানুষ চিকিৎসা অথবা ব্যক্তিগত কাজের ক্ষেত্রে পাড়ি দিয়ে থাকেন দক্ষিণ ভারত-সহ বেঙ্গালুরুতে।
advertisement
3/6
*শুধু তাই নয়, ছুটির মরশুমে অনেকে ঘুরতে পছন্দ করে বিভিন্ন বিশেষ জায়গায়। দক্ষিণ ভারতের পুরী, বিশাখাপত্তনম, চেন্নাই ইত্যাদি স্থানের রুট হয়ে ছুটবে স্পেশ্যাল এই ট্রেন। ট্রেন নম্বর ০৬৫৬৬ মালদহ টাউন-এসএমভিবি বেঙ্গালুরু হোলি স্পেশ্যাল ট্রেন ২৫ ফেব্রুয়ারি থেকে ১১ মার্চ পর্যন্ত মোট তিন ট্রিপে প্রতি বুধবার বিকেল ৪'টের সময় মালদহ টাউন থেকে ছেড়ে তৃতীয় দিন দুপুর ১২:৪৫ মিনিটে এসএমভিবি বেঙ্গালুরুতে পৌঁছবে।
advertisement
4/6
*অন্যদিকে, ট্রেন নম্বর ০৬৫৬৫ এসএমভিবি বেঙ্গালুরু-মালদহ টাউন হোলি স্পেশ্যাল ২২ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত মোট তিন ট্রিপে প্রতি রবিবার রাত ১১:৪০ মিনিটে এসএমভিবি বেঙ্গালুরু স্টেশন থেকে তৃতীয়দিন বিকেল ০৪:৩০ মিনিটে মালদহ টাউন স্টেশনে পৌঁছবে।
advertisement
5/6
*এ প্রসঙ্গে, মালদহ ডিভিশনের ডিআরএম মনিশ কুমার গুপ্তা জানান, "যাত্রীদের আরামদায়ক পরিষেবার ক্ষেত্রে উৎসবের মরশুমে অতিরিক্ত যাত্রী চাপ কমাতে বিশেষ এই ট্রেনের ঘোষণা করা হয়েছে। পূর্ব রেলের অধিক্ষেত্রে এই বিশেষ ট্রেনটি উভয় দিকেই নিউ ফরাক্কা, রামপুরহাট, বোলপুর শান্তিনিকেতন, বর্ধমান এবং ডানকুনি স্টেশনে থামবে।"
advertisement
6/6
*তিনি আরও জানান, "ট্রেনটিতে সাধারণ দ্বিতীয় শ্রেণি, স্লিপার ক্লাস এবং শীতাতপ নিয়ন্ত্রিত কামরার ব্যবস্থা থাকবে। হোলির সময় বাড়তি যাত্রী চাহিদা মেটাতেই এই বিশেষ উদ্যোগ।"
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Holi Special Train: দোলের ছুটিতে দক্ষিণ ভারত যেতে চান? হোলি স্পেশ্যাল ট্রেনে প্রচুর টিকিট, ডানকুনি-বোলপুর-মালদহে দাঁড়াবে ট্রেন! টাইমটেবিল দিল রেল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল