TRENDING:

Holi 2026: দোলের আগে ৭ দিন ধরে চলে নবদ্বীপের গঙ্গায় নৌবিহার, কীভাবে অংশগ্রহণ করবেন? জানুন

Last Updated:
Holi 2026: দোলের আগে সাতদিন ধরে চলে নবদ্বীপে মণ্ডল পরিক্রমা। নবদ্বীপে গৌড় পূর্ণিমার মাসখানেক আগে থেকেই ভক্তদের ঢল নামে, যার প্রধান কারণ এই নৌকাবিহার...
advertisement
1/6
দোলের আগে ৭ দিন ধরে চলে নবদ্বীপের গঙ্গায় নৌবিহার, কীভাবে অংশগ্রহণ করবেন? জানুন
*দোলের আগে সাতদিন ধরে চলে নবদ্বীপে মণ্ডল পরিক্রমা। শ্রীচৈতন্য ভূমি নবদ্বীপে গৌড় পূর্ণিমা অর্থাৎ দোল পূর্ণিমার মাসখানেক আগে থেকেই অসংখ্য ভক্তদের ঢল আসতে শুরু করে, যার প্রধান কারণ এই নৌকাবিহার!
advertisement
2/6
*মন্দিরনগরী নবদ্বীপের অন্যতম শ্রেষ্ঠ উৎসব দোলপূর্ণিমা অর্থাৎ গৌর পূর্ণিমা উৎসব। দেশ এবং বিদেশ থেকে অসংখ্য পর্যটক ও ভক্তরা এই সময় মায়াপুর এবং নবদ্বীপে আসেন এই গৌর পূর্ণিমা উৎসবে শামিল হতে।
advertisement
3/6
*১০ দিন আগে থেকেই শুরু হয়ে যায় নবদ্বীপ মণ্ডল পরিক্রমা বিভিন্ন ছোট বড় মন্দিরের। ভক্তরা প্রতিদিন ভোরবেলা সেই মন্দির থেকে দলগতভাবে বের হয়ে নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করেন এবং পরিক্রমা শেষে প্রসাদ গ্রহণ করেন।
advertisement
4/6
*পরিক্রমা আর শেষ দিনে চলে নৌকা বিহার অর্থাৎ গঙ্গার উপর নৌকা করে চলে তখন পরিক্রমা আর এই নৌকা বিহারের জন্যই অনেকেই উৎসাহ থাকে তাতে শামিল হওয়ার জন্য।
advertisement
5/6
*নবদ্বীপের এক পৌরাণিক মঠের বৈষ্ণব অদ্বৈত মহারাজের থেকে জানা যায়, এই নৌকা বিহার ও পরিক্রমা করার জন্য দোলের অন্তত বেশ কিছু মাস আগে থেকেই নবদ্বীপের বিভিন্ন মতো মন্দিরগুলিতে যোগাযোগ করতে হয় এবং সেখান থেকেই সঠিক পদ্ধতি বলে দেওয়া হয় প্রোগ্রামের সামিল হওয়ার নিয়ম।
advertisement
6/6
*সুতরাং আগামী বছর থেকে নবদ্বীপে গৌড় পূর্ণিমার সময় পরিক্রমা ও নৌকা বিহারে সামিল হওয়ার জন্য এ বছর থেকেই যোগাযোগ করে নিতে পারেন ইসকন এবং অন্যান্য ছোট বড় মন্দির গুলিতে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Holi 2026: দোলের আগে ৭ দিন ধরে চলে নবদ্বীপের গঙ্গায় নৌবিহার, কীভাবে অংশগ্রহণ করবেন? জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল