TRENDING:

Helicopter Crash: নেপালের আকাশে ফের বিমান দুর্ঘটনা! অবতারণের সময় ভেঙে দু'টুকরো হেলিকপ্টার, বাঁচার সম্ভাবনা ছিল না যাত্রীদের, কিন্তু ঘটল মিরাকেল

Last Updated:
Nepal Helicopter Crash: নেপালের আকাশে ফের বিমান দুর্ঘটনা। বুধবার খোটাং জেলার এক পাহাড়ি এলাকায় অবতরণের সময় একটি মরদেহবাহী হেলিকপ্টার নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে।
advertisement
1/5
নেপালের আকাশে ফের বিমান দুর্ঘটনা! অবতারণের সময় ভেঙে দু'টুকরো হেলিকপ্টার
নেপালের আকাশে ফের বিমান দুর্ঘটনা। বুধবার খোটাং জেলার এক পাহাড়ি এলাকায় অবতরণের সময় একটি যাত্রীবাহী হেলিকপ্টার নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে। দুর্ঘটনার তীব্রতায় কপ্টারটি মাঝখান থেকে দু’টুকরো হয়ে গেলেও, আশ্চর্যজনকভাবে কোনও প্রাণহানি ঘটেনি। (ছবি ও তথ্য: ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
2/5
জানা গিয়েছে, কাঠমান্ডু থেকে একটি মরদেহ নিয়ে পাহাড়ি গ্রামে যাচ্ছিল ‘এয়ার ডাইনাস্টি’ সংস্থার হেলিকপ্টারটি। গন্তব্যস্থলে একটি কৃষি ক্ষেতে অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছিল। স্থানীয় সময় প্রায় দুপুরের আগে অবতরণের চেষ্টা চলাকালীনই বিপত্তি ঘটে।
advertisement
3/5
প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রবল হাওয়া এবং উড়ন্ত ধুলোর কারণে দৃশ্যমানতা হঠাৎ কমে যায়। সেই অবস্থায় হেলিকপ্টারটি মাটিতে নামার আগেই নিয়ন্ত্রণ হারায় এবং কয়েকবার ঘুরে জোরে আছড়ে পড়ে। মাটিতে পড়তেই সেটি দু’ভাগে ভেঙে যায়।
advertisement
4/5
দুর্ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। হেলিকপ্টারে থাকা পাঁচজন যাত্রীকে নিরাপদে বের করে কাছাকাছি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে একজন সামান্য আহত হলেও, বাকিরা সুস্থ আছেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
advertisement
5/5
নেপালের অসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। এটি যান্ত্রিক ত্রুটি নাকি প্রতিকূল আবহাওয়ার ফল - তা খতিয়ে দেখা হচ্ছে। পাহাড়ি দুর্গম এলাকায় বিমান পরিষেবার নিরাপত্তা নিয়ে আবারও নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।(ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Helicopter Crash: নেপালের আকাশে ফের বিমান দুর্ঘটনা! অবতারণের সময় ভেঙে দু'টুকরো হেলিকপ্টার, বাঁচার সম্ভাবনা ছিল না যাত্রীদের, কিন্তু ঘটল মিরাকেল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল