Gangasagar Festival 2026: মকর সংক্রান্তির পর মাঘী পূর্ণিমাতেও জনপ্লাবন! এই বছর গঙ্গাসাগরে ডুব দিলেন কত লক্ষ পুণ্যার্থী, অঙ্কটা চমকে দেওয়ার জন্য যথেষ্ট
- Reported by:Nawab Ayatulla Mallick
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
Gangasagar Festival 2026: মাঘী পূর্ণিমাকে কেন্দ্র করে সাগর সৈকতে ভিড় আছড়ে পড়েছিল। পুণ্যার্থীদের মুড়িগঙ্গা নদী পারাপার করার জন্য প্রায় সারা রাত ভেসেল চালাতে হয়।
advertisement
1/5

২০ লক্ষ পুণ্যার্থীর স্নানে শেষ হল এই বছরের গঙ্গাসাগরের উৎসব। গঙ্গাসাগর মেলার পর থেকে মাঘী পূর্ণিমার স্নান পর্যন্ত মাঘ মেলায় আসা পুণ্যার্থীদের সংখ্যা এবার অনেকটাই বেড়েছে বলে জানিয়েছেন গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি (জিবিডএ)-র চেয়ারম্যান শ্রীমন্ত কুমার মালি। (ছবি ও তথ্যঃ নবাব মল্লিক)
advertisement
2/5
এই বছর কুম্ভ মেলা না থাকায়, গঙ্গাসাগর মেলার মতো মাঘী পূর্ণিমাতেও তার প্রভাব পড়েছে। গঙ্গাসাগর মেলা শেষ হওয়ার পর থেকে মাঘ মেলার প্রস্তুতি শুরু হয়। প্রতিদিন পুণ্যার্থীরা আসতে থাকেন।
advertisement
3/5
মাঘী পূর্ণিমাকে কেন্দ্র করে সাগর সৈকতে ভিড় আছড়ে পড়েছিল। পুণ্যার্থীদের মুড়িগঙ্গা নদী পারাপার করার জন্য প্রায় সারা রাত ভেসেল চালাতে হয়। এমনকি পুণ্যার্থীদের ভিড় থাকায় এলসিটি ঘাট থেকে বার্জে করেও তাঁদের পারাপার করতে হয়েছে।
advertisement
4/5
পূণ্যার্থীদের যাওয়া-আসা ও থাকার ক্ষেত্রে কোনও সমস্যা হয়নি। বিভিন্ন সংস্থা পুণ্যার্থীদের জন্য খাবারের ব্যবস্থা করেছিল। এখনও পর্যন্ত বহু পুণ্যার্থী পুণ্যস্নানের জন্য গঙ্গাসাগরে আসছেন।
advertisement
5/5
সরকারিভাবে মাঘ মেলাও শেষ হয়েছে। এবার আরও এক বছরের অপেক্ষা। ধীরে ধীরে সমস্ত পরিকাঠামো সরিয়ে ফেলা হবে। সাগর সৈকত আবারও ফাঁকা হয়ে যাবে। বর্তমানে পুণ্যার্থীরা বাড়ি ফিরতে শুরু করেছেন। (ছবি ও তথ্যঃ নবাব মল্লিক)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Gangasagar Festival 2026: মকর সংক্রান্তির পর মাঘী পূর্ণিমাতেও জনপ্লাবন! এই বছর গঙ্গাসাগরে ডুব দিলেন কত লক্ষ পুণ্যার্থী, অঙ্কটা চমকে দেওয়ার জন্য যথেষ্ট