Falakata-Bangalore Train: বড় সুখবর! ট্রেনের জন্য আর এনজেপি বা কোচবিহার ছুটতে হবে না, দক্ষিণ ভারতগামী ট্রেনের স্টপেজ পেল ফালাকাটা
- Reported by:Annanya Dey
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Falakata-Bangalore Train: ফালাকাটা রেলওয়ে স্টেশনে শুরু হল দক্ষিণ ভারতগামী ট্রেনের স্টপেজ। আলিপুরদুয়ার বা এনজেপি যাওয়ার ঝক্কি ছাড়াই দক্ষিণ ভারতে যাতায়াত করতে পারবেন যাত্রীরা।
advertisement
1/6

ফালাকাটা পেল দক্ষিণ ভারতগামী ট্রেনের স্টপেজ। বুধবার রাত থেকে যাত্রা শুরু হল দক্ষিণ ভারতগামী ট্রেনের। যা দেখে খুশির হাওয়া ফালাকাটা এলাকায়। (তথ্য-অনন্যা দে)
advertisement
2/6
দীর্ঘদিনের দাবির অবসান ঘটিয়ে বুধবার রাত থেকে ফালাকাটা রেলওয়ে স্টেশনে স্টপেজ হল ১২৫৫২/১২৫৫১ কামাখ্যা–বেঙ্গালুরু এসি এক্সপ্রেসের। রেলের এই সিদ্ধান্তে খুশি ফালাকাটা ও সংলগ্ন একাধিক এলাকার বাসিন্দারা।
advertisement
3/6
এতদিন কামাখ্যা বা বেঙ্গালুরুগামী এই ট্রেন ধরতে যাত্রীদের কোচবিহার, আলিপুরদুয়ার বা নিউ জলপাইগুড়ি পর্যন্ত যেতে হত। ফলে সময় ও অর্থ দুই-ই বেশি খরচ হত।
advertisement
4/6
নতুন স্টপেজ ফালাকাটায় চালু হওয়ায় ফালাকাটা, মাদারিহাট, বীরপাড়া, বানারহাট, ধূপগুড়ি, বিন্নাগুড়ি এবং মাথাভাঙা এলাকার মানুষদের সুবিধা হল। কারণ এই এলাকাগুলি ফালাকাটার কাছাকাছি অবস্থিত।
advertisement
5/6
এবারে ফালাকাটা স্টেশন থেকেই যাতায়াতের সুযোগ পাবেন। চিকিৎসা, শিক্ষা ও কর্মসূত্রে নিয়মিত যাতায়াতকারীদের কাছে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
advertisement
6/6
গতকাল রাতে ফালাকাটার বিধায়ক দীপক বর্মন সবুজ পতাকা দেখিয়ে এই ট্রেনের যাত্রার সূচনা করেন। তিনি জানান, "রেলের অধিকারিকদের সঙ্গে কথা হয়েছে। আরও কয়েকটি দূর পাল্লার ট্রেনের স্টপেজ হলে ফালাকাটাবাসীদের সুবিধা হয়।হয়ত আগামীতে তা সম্ভব হবে। একটি ডিএমইউ ট্রেন চালানোর আর্জি রাখা হয়েছে।" (তথ্য-অনন্যা দে)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Falakata-Bangalore Train: বড় সুখবর! ট্রেনের জন্য আর এনজেপি বা কোচবিহার ছুটতে হবে না, দক্ষিণ ভারতগামী ট্রেনের স্টপেজ পেল ফালাকাটা