East Medinipur News: মোটা অঙ্কের চাকরি ছেড়ে বিনামূল্যে দিচ্ছেন পাঠ, 'এই' প্রশিক্ষণে কথার জড়তা কাটবে নিমেষে! উপচে পড়ছে খুদেদের ভিড়
- Reported by:Saikat Shee
- Published by:Nayan Ghosh
Last Updated:
East Medinipur News: শেষ দু'বছর ধরে বিশ্ব কলা কেন্দ্রের তরফ থেকে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তের স্কুলে স্কুলে গিয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া চলছে।
advertisement
1/6

বর্তমান প্রজন্মের ছাত্র-ছাত্রীকে সংস্কৃতিপ্রেমী করে তুলতে আন্তরিক প্রয়াস চালিয়ে যাচ্ছেন মহিষাদলের এক যুবক। এই যুবক স্কুলে স্কুলে গিয়ে বিনামূল্যে করে চলেছেন বাচিক শিল্পের কর্মশালা। (ছবি ও তথ্য: সৈকত শী)
advertisement
2/6
ছাত্র-ছাত্রীদের প্রতিভার বিকাশ ঘটাতে প্রায় দু'বছর ধরে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে চলছে বাচিক কর্মশালা। ইতিমধ্যেই ৫০টির বেশি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়েছে। মূলত ছাত্র-ছাত্রীদের শুদ্ধ উচরণ ও শব্দে স্পষ্টতা আনতে এই লক্ষ্য নিয়েছে বাচিক শিল্পী বিশ্বনাথ গোস্বামী।
advertisement
3/6
শেষ দু'বছর ধরে বিশ্ব কলা কেন্দ্রের তরফ থেকে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তের স্কুলে স্কুলে গিয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া চলছে। মূলত ছাত্র-ছাত্রীদের প্রতিভার বিকাশ, আবৃত্তি চর্চা, শুদ্ধ উচ্চারণ, জড়তা দূরীকরণের লক্ষ্যে বিশ্ব কলা কেন্দ্রের তরফ থেকে এই কর্মশালার আয়োজন করা হয়েছে।
advertisement
4/6
জেলায় বাচিক শিল্পের যেন আন্দোলন গড়ে তুলেছেন তরুণ বাচিক শিল্পী ও সঞ্চালক শ্রী বিশ্বনাথ গোস্বামী। সংস্কৃতির প্রতি আগ্রহের টানে মোটা অংকের চাকরি ছেড়ে সম্পূর্ণভাবে সাংস্কৃতিক কাজের দিকে মনোযোগ দিয়েছেন। তিনি সতীনাথ মুখোপাধ্যায় এবং ব্রততী বন্দ্যোপাধ্যায়ের মতো বিশিষ্ট শিল্পীর তত্ত্বাবধানে প্রশিক্ষণ নিয়েছেন এবং সম্প্রতি কলকাতার মহাজাতি সদন থেকে 'সংস্কৃতির সৈনিক' সম্মানে ভূষিত হয়েছেন।
advertisement
5/6
স্কুলের প্রায় ১৫০জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বাচিক শিল্পী তথা বিশ্ব কলা কেন্দ্রের কর্ণধার বিশ্বনাথ গোস্বামী জানান, “আগামীর নতুন প্রজন্মকে সংস্কৃতিমনস্ক করে তোলার লক্ষ্যে আমাদের এই লড়াই। আগামী দিনে আরও বিভিন্ন স্কুলে স্কুলে এবং কলেজে কলেজে এই কর্মশালা চলবে।”
advertisement
6/6
লক্ষ্যা হাইস্কুলের প্রধান শিক্ষক দেবাশীষ বাবু বলেন, "তরুণ প্রজন্মের মধ্যে সংস্কৃতি চর্চা ছড়িয়ে দেওয়ার জন্য বিশ্বনাথ বাবুর এই লড়াই সত্যিই প্রশংসনীয়।" শিবিরে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা উচ্ছ্বসিত, তারা শিখেছে কীভাবে জড়তা কাটিয়ে সুন্দরভাবে কথা বলতে হয় এবং আবৃত্তির মাধ্যমে নিজেদের প্রতিভা বিকশিত করা যায়। জেলার একপ্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যান বিশ্বনাথ। (ছবি ও তথ্য: সৈকত শী)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
East Medinipur News: মোটা অঙ্কের চাকরি ছেড়ে বিনামূল্যে দিচ্ছেন পাঠ, 'এই' প্রশিক্ষণে কথার জড়তা কাটবে নিমেষে! উপচে পড়ছে খুদেদের ভিড়