East Medinipur News: পূর্ব মেদিনীপুরের নতুন পালক! কোটি কোটি টাকায় গড়া অত্যাধুনিক সার্কিট হাউসের উদ্বোধন, সুবিধা বাড়ল অনেকের
- Reported by:Saikat Shee
- Published by:Madhab Das
Last Updated:
East Medinipur News: ২০০২ সালে জেলা ভাগ হলেও নিজস্ব সার্কিট হাউস ছিল না পূর্ব মেদিনীপুরের। দীর্ঘ আড়াই দশকের অপেক্ষা শেষে ৭ কোটি ৬৩ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত অত্যাধুনিক সার্কিট হাউসের উদ্বোধন হল তমলুকে। এটি জেলার প্রশাসনিক কাজের গতি বৃদ্ধিতে বড় ভূমিকা নেবে।
advertisement
1/6

দীর্ঘ প্রতীক্ষার অবসান। প্রশাসনিক জেলা হিসেবে আত্মপ্রকাশ করার প্রায় আড়াই দশক পর অবশেষে নিজস্ব সার্কিট হাউস পেল পূর্ব মেদিনীপুর। ২০০২ সালে অবিভক্ত মেদিনীপুর ভেঙে পূর্ব মেদিনীপুর জেলা গঠিত হলেও, জেলা সদরে ভিআইপি বা প্রশাসনিক আধিকারিকদের থাকার জন্য কোনও স্থায়ী সার্কিট হাউস ছিল না।
advertisement
2/6
সেই অভাব মিটল এবার! তমলুকের নিমতৌড়িতে জেলা প্রশাসনিক কার্যালয় চত্বরেই মাথা তুলে দাঁড়িয়েছে এই নবনির্মিত সার্কিট হাউসটি। প্রশাসন সূত্রে খবর, অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন এই ভবনটি নির্মাণ করতে ব্যয় হয়েছে প্রায় ৭ কোটি ৬৩ লক্ষ টাকা।
advertisement
3/6
২০০২ সালে জেলা ভাগ হওয়ার পর থেকে তমলুক জেলা সদরের গুরুত্ব বাড়লেও পরিকাঠামোয় কিছু খামতি থেকে গিয়েছিল। তমলুক শহরের আদূরেই ২০১৮ সাল থেকে নবনির্মিত প্রশাসনিক ভবনেই পরিবর্তিত হয়েছে জেলা শাসক কার্যালয়। ২০১৮ সালের নবনির্মিত প্রশাসনিক ভবন চালু হলেও এতদিন পর্যন্ত ছিল না সার্কিট হাউস।
advertisement
4/6
এর ফলে সমস্যায় পড়তে হত জেলা প্রশাসনিক কর্তাদের। বিশেষ করে ভিন জেলা বা রাজ্য থেকে আসা উচ্চপদস্থ আধিকারিক এবং ভিআইপি-দের থাকার ক্ষেত্রে প্রায়ই সমস্যায় পড়তে হত। এতদিন বিকল্প ব্যবস্থার ওপর নির্ভর করতে হত জেলা প্রশাসনকে। এখন থেকে সেই সমস্যা চিরতরে দূর হল বলে মনে করছেন জেলা প্রশাসনিক মহল।
advertisement
5/6
১১৬ নম্বর জাতীয় সড়কের পাশে নিমতৌড়ির প্রশাসনিক কমপ্লেক্সের ভেতরেই তৈরি হওয়া এই ভবনে থাকছে, আধুনিক সজ্জাসজ্জিত ভিআইপি স্যুট। প্রশাসনিক আধিকারিকদের জন্য থাকার সুব্যবস্থা। কনফারেন্স রুম ও অত্যাধুনিক ডাইনিং হল। এই বিষয়ে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক ইউনিস ঋষিণ ইসমাইল বলেন, "একটি জেলার প্রশাসনিক পরিকাঠামো পূর্ণাঙ্গ রূপ পায় যখন সেখানে উপযুক্ত আবাসন ও সার্কিট হাউসের মতো ব্যবস্থা থাকে। দীর্ঘ বছর পর আমরা এই নিজস্ব সার্কিট হাউসটি পেলাম। এতে প্রশাসনিক কাজে আসা ভিআইপি ও আধিকারিকদের আতিথেয়তায় সুবিধা হবে এবং প্রশাসনিক কাজে আরও গতি আসবে।"
advertisement
6/6
এই সার্কিট হাউস মূলত ব্যবহৃত হবে সরকারি ভিআইপিদের জন্য। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সার্কিট হাউসের ব্যবস্থাপনা ক্ষেত্রে পি অ্যান্ড এ আর দফতরের নিয়ম মতে চলবে। অন্যান্য জেলার মতো এই সার্কিট হাউস ভাড়ায় দেওয়া হবে কিনা সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি প্রশাসনিক মহল থেকে। ভার্চুয়ালি এই সার্কিট হাউসের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
East Medinipur News: পূর্ব মেদিনীপুরের নতুন পালক! কোটি কোটি টাকায় গড়া অত্যাধুনিক সার্কিট হাউসের উদ্বোধন, সুবিধা বাড়ল অনেকের