TRENDING:

East Bardhaman News: কালনার ঐতিহ্য রক্ষায় বড় পদক্ষেপ! প্রাচীন মহিষমর্দিনী ঘাট সংস্কারে উদ্যোগী প্রশাসন, ব্যাপক সুবিধা পেতে পারেন ভক্তরা

Last Updated:
East Bardhaman News: পূর্ব বর্ধমানের কালনা শহরের ঐতিহ্যবাহী মহিষমর্দিনী ঘাট সংস্কারের দাবি আজকের নয়। বহুদিন ধরে পুজো কমিটি ও স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে এই দাবি তোলা হচ্ছিল। অবশেষে উদ্যোগী হয়েছে প্রশাসন।
advertisement
1/5
কালনার ঐতিহ্য রক্ষায় বড় পদক্ষেপ! প্রাচীন মহিষমর্দিনী ঘাট সংস্কারে উদ্যোগী প্রশাসন
ঐতিহ্যবাহী কালনা শহরের মহিষমর্দিনীতলা এলাকায় অবস্থিত প্রাচীন মহিষমর্দিনী ঘাটের সংরক্ষণ ও সংস্কার নিয়ে উদ্যোগী হয়েছে প্রশাসন। দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দা ও পুজো কমিটির পক্ষ থেকে ঐতিহ্যের সাক্ষী এই ঘাটের সংস্কারের দাবি তোলা হচ্ছিল। অবশেষে সেই দাবিকে গুরুত্ব দিয়েই প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। (ছবি ও তথ্যঃ বনোয়ারীলাল চৌধুরী)
advertisement
2/5
এই ঘাট পরিদর্শনে একটি বিশেষ প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন কালনা মহকুমার মহকুমা শাসক অহিংসা জৈন, রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, এলাকার বিধায়ক দেবপ্রসাদ বাগ, কালনা পৌরসভার পৌরমাতা রিনা ব্যানার্জি সহ একাধিক কাউন্সিলর। পাশাপাশি উপস্থিত ছিলেন মহিষমর্দিনী পূজা কমিটির কর্মকর্তারাও।
advertisement
3/5
পরিদর্শন শেষে মন্ত্রী স্বপন দেবনাথ জানান, ২০২৫ সালে একটি সরকারি স্কিমের আওতায় এই ঘাটের সংস্কার ও সংরক্ষণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আগামী দু’দিনের মধ্যেই ইঞ্জিনিয়ারদের দিয়ে পরিমাপ ও নকশা (স্কেচ) তৈরি করা হবে এবং দ্রুত কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
advertisement
4/5
প্রশাসনের এই পদক্ষেপে খুশি স্থানীয় বাসিন্দা ও পুজো কমিটির সদস্যরা। পূজা কমিটির এক কর্মকর্তা রাজা কুন্ডু জানান, প্রাচীন এই ঘাটে দূরদূরান্ত থেকে বহু মানুষ স্নান করতে আসেন। দীর্ঘদিন ধরে সংস্কারের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছিল, তাই বিষয়টি প্রশাসনের নজরে আনা হয়।
advertisement
5/5
ঘাটটির যথাযথ সংরক্ষণ ও সংস্কার সম্পন্ন হলে কালনাবাসীর পাশাপাশি ভক্ত ও দর্শনার্থীদেরও ব্যাপক সুবিধা হবে বলে মনে করছেন সকলে। ঐতিহ্য রক্ষা ও পরিকাঠামো উন্নয়নের এই উদ্যোগ এলাকায় ইতিবাচক বার্তা দিচ্ছে। (ছবি ও তথ্যঃ বনোয়ারীলাল চৌধুরী)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
East Bardhaman News: কালনার ঐতিহ্য রক্ষায় বড় পদক্ষেপ! প্রাচীন মহিষমর্দিনী ঘাট সংস্কারে উদ্যোগী প্রশাসন, ব্যাপক সুবিধা পেতে পারেন ভক্তরা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল