TRENDING:

Earthquake Alert: বাংলার একাধিক জেলা ফল্টের ওপর! চ্যূতি রেখায় অবস্থান, ভয়ানক দিন অপেক্ষা করছে বঙ্গবাসীর

Last Updated:
Earthquake Alert: পরপর ভূমিকম্পে কাঁপছে উত্তরবঙ্গ! কেন? কী বলছেন বিশেষজ্ঞরা?
advertisement
1/5
Earthquake Alert: চ্যূতি রেখায় অবস্থান, ভয়ানক দিন অপেক্ষা করছে বঙ্গবাসীর
জলপাইগুড়ি: এই ছোট্ট ছোট্ট ভূমিকম্পে তাহলে কি বড় আশঙ্কা রয়েছে এবং না বিপদ পুরোটাই কেটে যাচ্ছে? ডুয়ার্স এবং পাহাড় কী অবস্থায় রয়েছে? কি বলছে বিশেষজ্ঞরা? একেই পরপর ভূমিকম্পে বাড়ছে উদ্বেগ। আর ফল্ট লাইনের ওপর দাঁড়িয়ে জলপাইগুড়ি–ডুয়ার্সের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা ভু–গবেষকদের। ফেব্রুয়ারি মাস জুড়েই একের পর এক ভূমিকম্পে কেঁপে উঠেছে উত্তরবঙ্গ।
advertisement
2/5
তথ্য বলছে, চলতি মাসে সিকিম থেকে দার্জিলিং, কালিম্পং হয়ে জলপাইগুড়ি পর্যন্ত প্রায় ৫০বার ভূমিকম্প অনুভূত হয়েছে। এই ধারাবাহিক কম্পন ঘিরে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা বাড়ছে পাহাড় ও সমতলের মানুষের মধ্যে। এই অঞ্চলের মাটি–পাহাড়–নদীর সঙ্গে দীর্ঘদিনের নাড়ির সম্পর্ক যাঁর, সেই ভূগোলপ্রেমী প্রাক্তন অধ্যাপক জাতিশ্বর ভারতী উদ্বেগ প্রকাশ করে বলেন, “আমাদের অবস্থান একাধিক ফল্ট লাইনের মধ্যে একটি—বাংলায় যাকে চ্যুতি রেখা বলা হয়—তার ওপরেই। ফলে বড় ভূমিকম্পের আশঙ্কা সব সময় থেকেই যায়।
advertisement
3/5
ধারাবাহিক কম্পন সিকিম, দার্জিলিং ও কালিম্পং পাহাড়ে বড় বিপর্যয়ের ইঙ্গিত দিতে পারে। ছোট ছোট ভূমিকম্প থেকেই বড় ভূমিকম্পের প্রবণতা থেকে যায় অন্যদিকে, ছোট ছোট ভূমিকম্পের ফলে বড় ভূমিকম্প রোধও হতে পারে এমনটাও মত রয়েছে। তাই কার্যত আশা এবং আশঙ্কার মধ্যেই থাকতে হচ্ছে সাধারণ মানুষকে এমনটাই জানিয়েছেন শিক্ষক জাতিস্মর ভারতী।
advertisement
4/5
প্রশ্ন উঠছে—কম্পনপ্রবণ হিমালয়ে জীবন কতটা নিরাপদ? নিয়মিত কম্পনে কংক্রিট নির্মাণের কাঠামোগত ভিত দুর্বল হয়ে যেতে পারে। বিশেষ করে বহুতল ও জলবিদ্যুৎ প্রকল্পে ঝুঁকি বেশি । Bureau of Indian Standards-এর সর্বশেষ সিসমিক জোনেশন ম্যাপে দার্জিলিং থেকে সিকিমের পুরো হিমালয় অঞ্চলকে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
advertisement
5/5
তাই বিশেষজ্ঞদের একাংশের মত, উন্নয়নের নামে অপরিকল্পিত কংক্রিট নির্মাণ থামিয়ে পাহাড়ের উপযোগী নির্মাণশৈলীতে না ফিরলে বিপদ আরও ঘনিয়ে আসতে পারে। Input- Surajit Dey
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Earthquake Alert: বাংলার একাধিক জেলা ফল্টের ওপর! চ্যূতি রেখায় অবস্থান, ভয়ানক দিন অপেক্ষা করছে বঙ্গবাসীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল