TRENDING:

Dooars Tourism: পকেট থেকে খসবে না অতিরিক্ত টাকা! এবারে ট্রেনে চেপেই সোজা পৌঁছন রাজাভাতখাওয়া, কীভাবে জানুন

Last Updated:
Dooars Tourism: শিলিগুড়িতে নেমে রাজাভাতখাওয়া যেতে আর পকেট থেকে অতিরিক্ত টাকা খরচ করতে হবে না। এবারে সকালে শিলিগুড়ি জংশন এলেই মিলবে রাজাভাতখাওয়া যাওয়ার ট্রেন। একবার ট্রেনে চেপে রাজাভাতখাওয়া স্টেশন নেমে গেলেই শুধুই প্রকৃতির কোলে হারিয়ে যাওয়া।
advertisement
1/5
পকেট থেকে খসবে না অতিরিক্ত টাকা! এবারে ট্রেনে চেপেই সোজা পৌঁছন রাজাভাতখাওয়া, কীভাবে জানুন
*আলিপুরদুয়ার, অনন্যা দে: শিলিগুড়িতে নেমে রাজাভাতখাওয়া যেতে আর পকেট থেকে অতিরিক্ত টাকা খরচ করতে হবে না। এবারে সকালে শিলিগুড়ি জংশন এলেই মিলবে রাজাভাতখাওয়া যাওয়ার ট্রেন। একবার ট্রেনে চেপে রাজাভাতখাওয়া স্টেশন নেমে গেলেই প্রকৃতির কোলে হারিয়ে যাওয়া। জয়ন্তী, মহাকাল, লেপচাখা, বক্সা ফোর্ট যেতে পারবেন অনায়াসেই।
advertisement
2/5
*শিলিগুড়ি জংশন থেকে দুটি ট্রেন চলছে, যেগুলির নতুন স্টপেজ রাজাভাতখাওয়া। শিলিগুড়ি জংশন ধুবড়ি ইন্টারসিটি এক্সপ্রেস এবং শিলিগুড়ি জংশন বামনহাট ইন্টারসিটি এক্সপ্রেস। এই দুটি ট্রেনে চেপে রাজাভাতখাওয়া পৌঁছে যাওয়া যাবে। প্রথম ট্রেন অর্থাৎ ধুবড়িগামী ইন্টারসিটি এক্সপ্রেস শিলিগুড়ি জংশন থেকে যাত্রা শুরু করে সকাল পাঁচটার সময়। দ্বিতীয় ট্রেন অর্থাৎ বামনহাট ইন্টারসিটি এক্সপ্রেস শিলিগুড়ি থেকে যাত্রা শুরু করে সকাল সাত'টার সময়।
advertisement
3/5
*ধুবড়িগামী ইন্টারসিটি এক্সপ্রেস সকাল ৮ঃ১০ মিনিটে পৌঁছয় রাজাভাতখাওয়া। বামনহাটগামী ইন্টারসিটি এক্সপ্রেস রাজাভাতখাওয়া স্টেশনে পৌঁছে সকাল ১০ঃ২৮ মিনিটে। পর্যটকদের সুবিধার্থে দুটি ট্রেনের ক্ষেত্রে এই স্টপেজ সংযোজন করেছে উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশন।
advertisement
4/5
*রাজাভাতখাওয়া পর্যন্ত এই ট্রেন দুটির ভাড়া ৮০ টাকা। তবে কোনও এসি কামরা নেই। জেনারেল বগি রয়েছে ট্রেনটিতে। শিলিগুড়ি থেকে সকালে ট্রেনগুলি যাত্রা শুরু করে, সেই কারণে ডুয়ার্স এলাকার অপরূপ সৌন্দর্য আরও বেশি করে ধরা দেয় পর্যটকদের কাছে।
advertisement
5/5
*আপনি যদি চান আবার শিলিগুড়ি ফিরে আসতে, তার ব্যবস্থা রয়েছে। এই ট্রেন দুটি শিলিগুড়িতে ফেরার সময় ফের স্টপেজ দেবে রাজাভাতখাওয়া এলাকায়।ধুবড়ি-শিলিগুড়ি জংশন ইন্টারসিটি এক্সপ্রেস রাজাভাতখাওয়া স্টেশনে থামবে দুপুর ২ঃ৫৩ মিনিটে। বামনহাট শিলিগুড়ি জংশন ইন্টারসিটি এক্সপ্রেস রাজভাতখাওয়া স্টেশনে থামবে রাত ১১ঃ৪০ মিনিটে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Dooars Tourism: পকেট থেকে খসবে না অতিরিক্ত টাকা! এবারে ট্রেনে চেপেই সোজা পৌঁছন রাজাভাতখাওয়া, কীভাবে জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল