TRENDING:

Digha Jagannnath Mandir and Mayapur Bus: দারুণ খবর! মাত্র ২৫০ টাকায় দিঘার জগন্নাথ মন্দির থেকে মায়াপুর...এক যাত্রায় দুই দর্শন

Last Updated:
এর মধ্যেই সামনে এল আরও একটি সুখবর৷ এবার বঙ্গের আরেক তীর্থক্ষেত্র মায়াপুর যাওয়া হয়ে গেল আরও সহজ৷ খরচও মধ্যবিত্তের পকেট বুঝে৷ দুর্দান্ত নতুন ব্যবস্থা চালু করা হল ফেব্রুয়ারি থেকে৷ 
advertisement
1/5
দারুণ খবর! মাত্র ২৫০ টাকায় দিঘার জগন্নাথ মন্দির থেকে মায়াপুর...এক যাত্রায় দুই দর্শন
<span style="color: #ff0000;"><strong>পঙ্কজ দাশরথী, দিঘা, পূর্ব মেদিনীপুর:</strong> </span>নানা রূপে সাজছে পশ্চিমবঙ্গের পর্যটন শিল্প৷ কখনও পাহাড় সতো কখনও সমুদ্র৷ কখনও সবুজ বন তো কখনও ইতিহাসের পাতা৷ পর্যটনে এমন বৈচিত্র একই রাজ্যে, এ বড়ই কম দেখা যায়৷ দিঘার জগন্নাথ মন্দির বঙ্গ মানচিত্রে অল্পদিনেই গাঢ় ছাপ ফেলে দিয়েছে৷ আর ভক্তি পর্যটন তো বাঙালির চিরকালের৷
advertisement
2/5
এর মধ্যেই সামনে এল আরও একটি সুখবর৷ এবার বঙ্গের আরেক তীর্থক্ষেত্র মায়াপুর যাওয়া হয়ে গেল আরও সহজ৷ খরচও মধ্যবিত্তের পকেট বুঝে৷ দুর্দান্ত নতুন ব্যবস্থা চালু করা হল ফেব্রুয়ারি থেকে৷ 
advertisement
3/5
এবার সরাসরি বাসে বসেই দিঘা থেকে মায়াপুর, নবদ্বীপ৷ ভক্তি ও পর্যটনে নতুন দিগন্ত। পর্যটকদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই ফেব্রুয়ারি মাস থেকেই শুরু হয়ে গেল দিঘা-নবদ্বীপ সরাসরি বাস পরিষেবা। এখন থেকে দিঘার জগন্নাথ ধাম দিঘা এবং ইসকনের বিশ্ব সদর দফতর মায়াপুর সরাসরি সড়কপথে যুক্ত হল বলে জানা গিয়েছে।
advertisement
4/5
দিঘার জগন্নাথ মন্দির থেকে নবদ্বীপ পর্যন্ত বাস ভাড়া রাখা হয়েছে মাত্র ২৫০ টাকা। জানা গিয়েছে, দিঘা থেকে প্রতিদিন সকাল ৮টায় বাস ছাড়বে নবদ্বীপের উদ্দেশে৷ নবদ্বীপ থেকে সকাল ৬টায় বাস ছাড়বে দিঘার উদ্দেশে। আপাতত দৈনিক দুটি বাস চলাচল করবে বলে জানা গিয়েছে।
advertisement
5/5
ইসকন কলকাতার সহ-সভাপতি রাধারমণ দাস এই উদ্যোগকে 'ঐতিহাসিক' বলে বর্ণনা করেছেন এবং রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। এই পরিষেবার ফলে বিদেশি পর্যটকসহ সাধারণ পুণ্যার্থীদের যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে। পাশাপাশি স্থানীয় ব্যবসা ও পর্যটন শিল্পে নতুন জোয়ার আসবে বলে আশা করা হচ্ছে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Digha Jagannnath Mandir and Mayapur Bus: দারুণ খবর! মাত্র ২৫০ টাকায় দিঘার জগন্নাথ মন্দির থেকে মায়াপুর...এক যাত্রায় দুই দর্শন
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল