TRENDING:

Darjeeling News: টাইগার হিলে তুষারপাত, বরফের চাদরে মুড়ল দার্জিলিং, কনকনে ঠান্ডায় কাঁপছে পর্যটকেরা

Last Updated:
Darjeeling News: মঙ্গলবার সকাল থেকেই সাদা চাদরে ঢাকতে শুরু করল পাহাড়। দার্জিলিংয়ের টাইগার হিলে তুষারপাতের ছবি ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে পর্যটক ও স্থানীয়দের মধ্যে।
advertisement
1/5
টাইগার হিলে তুষারপাত, বরফের চাদরে মুড়ল দার্জিলিং, কনকনে ঠান্ডায় কাঁপছে পর্যটকেরা
দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্য : মঙ্গলবার সকাল থেকেই সাদা চাদরে ঢাকতে শুরু করল পাহাড়। দার্জিলিংয়ের টাইগার হিলে তুষারপাতের ছবি ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে পর্যটক ও স্থানীয়দের মধ্যে। ভোরের আলো ফুটতেই হিমেল হাওয়ার সঙ্গে ঝরে পড়ে সাদা তুলোর মতো বরফকণা।
advertisement
2/5
শুধু টাইগার হিল নয়, দার্জিলিংয়ের একাধিক এলাকাতেও তুষারপাতের খবর মিলেছে। পাহাড়ি রাস্তা, গাছের ডাল, ছাদের চূড়া—সবই ধীরে ধীরে সাদা আস্তরণে ঢেকে যায়। স্বাভাবিকভাবেই পর্যটকদের ভিড় বেড়েছে বরফ ছোঁয়ার আশায়।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/5
তুষারপাতের সঙ্গে সঙ্গেই তাপমাত্রা অনেকটাই নেমে গেছে। কনকনে ঠান্ডায় কাঁপছে পাহাড়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গত কয়েক দিনের তুলনায় হঠাৎ করেই ঠান্ডার তীব্রতা বেড়েছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/5
প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ি রাস্তায় সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। বরফ জমে রাস্তা পিচ্ছিল হয়ে পড়ায় যান চলাচলে সাময়িক সমস্যা তৈরি হতে পারে বলেও আশঙ্কা।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/5
প্রকৃতির এই রূপ বদল অবশ্য পর্যটন শিল্পে নতুন প্রাণ সঞ্চার করেছে। বছরের শুরুতেই তুষারপাত দার্জিলিংয়ে বাড়তি আকর্ষণ তৈরি করেছে, আর সেই সাদা পাহাড়ের ছবি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/দার্জিলিং/
Darjeeling News: টাইগার হিলে তুষারপাত, বরফের চাদরে মুড়ল দার্জিলিং, কনকনে ঠান্ডায় কাঁপছে পর্যটকেরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল